চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ায় যাচ্ছে ‘মালিক’, থাকছেন শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 11, জুন 2026
in বিনোদন
A A
‘মালিক’ সিনেমার পোস্টার, যেখানে একজন পুরুষের ছবি দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় মুক্তির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাওয়ার পর এবার ‘মালিক’ নিয়ে অস্ট্রেলিয়ার দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢালিউড তারকা আরিফিন শুভ। শুক্রবার (১২ জুন) তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

জানা গেছে, ১৩ ও ১৪ জুন সিডনির হোইটস ব্যাংকস্টাউন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘মালিক’-এর প্রিমিয়ার শো। আয়োজনে রয়েছে বংগোজ ফিল্মস। শুধু সিডনিই নয়, মেলবোর্ন ও অ্যাডিলেডেও ‘মালিক’ বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানেও উপস্থিত থাকবেন আরিফিন শুভ।

প্রিমিয়ারে নিজে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করবেন আরিফিন শুভ। একই সঙ্গে প্রবাসী দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়েরও কথা রয়েছে তার।

দেশে মুক্তির পর থেকেই ‘মালিক’ দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। দ্বিতীয় সপ্তাহে এসে সিনেমাটির প্রদর্শনী আরও বিস্তৃত হয়েছে এবং একাধিক নতুন একক প্রেক্ষাগৃহে শো যুক্ত হয়েছে। ফলে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায়ও সিনেমাটি দেখার সুযোগ বাড়ছে।

প্রবাসী দর্শকদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় আরিফিন শুভ বলেন, ‘হ্যালো অস্ট্রেলিয়া। আমি আপনাদের আরিফিন শুভ। আগামী ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকছি।’

তিনি আরও জানান, সিডনি প্রিমিয়ারে দর্শকদের সাড়া ভালো হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও সিনেমাটির প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হবে। পাশাপাশি পরিবার ও বন্ধুদের নিয়ে হলে এসে একসঙ্গে ‘মালিক’ দেখার আহ্বান জানান তিনি।

দেশের সাফল্যের পর এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করছে ‘মালিক’- আর সেই যাত্রার কেন্দ্রবিন্দুতে থাকছেন আরিফিন শুভ।

Tags: অস্ট্রেলিয়াআরিফিন শুভমালিকলিড বিনোদনশুভসিনেমা
Previous Post

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

Next Post

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

Next Post
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে 'সুখবর'

বাংলাদেশ জাতীয় সংসদে সংসদ সদস্যদের বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রধানমন্ত্রী ও নতুন অর্থমন্ত্রীর 'প্রথম বাজেট' পেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT