চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 30, অক্টোবর 2023
in বিনোদন
A A
নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলেন মাত্র ৩৫ বছর বয়সী জনপ্রিয় মালয়ালাম অভিনেত্রী রেঞ্জুশা মেনন। সোমবার (৩০ অক্টোবর) সকালে কেরেলার তিরুঅনন্তপুরুমের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে অভিনেত্রীর ঝুলন্ত দেহ।

জানা গেছে, পরিবারের সঙ্গেই ওই ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রী। সোমবার সকালে দীর্ঘক্ষণ রেঞ্জুশা ঘর বন্ধ থাকায় তার পরিবারের লোকজনের সন্দেহ হয়। এরপর দরজা ভাঙা হলে রেঞ্জুশা মেননকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন। এরপরই স্থানীয় শ্রীকারিয়াম পুলিশকে খবর দেয় অভিনেত্রীর বাড়ির লোকজন। পুলিশ গিয়ে অভিনেত্রী রেঞ্জুশা মেননের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রাথমিকভাবে রেঞ্জুশা মেনন আত্মহত্যা করেছেন বলেই ধারণা পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বিষয়টা কিছুটা পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশ।

অভিনেত্রীর মায়ের দাবি বেশ কিছুদিন ধরে আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। তবে সেকারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো অজানা।

প্রসঙ্গত, রেঞ্জুশা মেনন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বেশকিছু মালয়ালাম ছবিতেও অভিনয় করেছেন রেঞ্জুশা। ‘এন্তে মাথাভু’, ‘মিসেস হিটলার’-এর মতো সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘আনন্দরাগম’ সিরিয়ালে।

এছাড়াও ‘ভারান ডক্তারানু’ সিরিয়ালে কৌতুক চরিত্রে দর্শকদের নজর কাড়েন রেঞ্জুশা। বেশ কিছু রান্নার শোয়ের সঞ্চালকের ভূমিকাতে দেখা গিয়েছে তাকে।

‘সিটি অফ গড’, ‘মেরিকুনদুরু কুনজাদু’ দু’টি সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। সিনেমা ও সিরিয়ালে কাজ করার পাশপাশি তিনি ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

 

Tags: জনপ্রিয় মালায়ালাম অভিনেত্রীভারতমরদেহ উদ্ধারসিনেমা
Previous Post

ভারতের তিন রাজ্যের অর্ধশতাধিক হলে ‘প্রিয়তমা’

Next Post

মারাঠা কোটা ইস্যু নিয়ে সহিংসতা, বিধায়কের বাসভবনে আগুন

Next Post
বিধায়কের বাসভবনে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারাঠা কোটা ইস্যু নিয়ে সহিংসতা, বিধায়কের বাসভবনে আগুন

আফগান ক্রিকেটাররা জয় উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪২ করলে আসরে তৃতীয় জয় পাবে আফগানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT