মালয়ালম অভিনেতা কুন্দারা জনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
মঙ্গলবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার পর কুন্দারা জনিকে কেরলের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
মালয়ালম চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন কুন্দারা জনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল বলেছেন যে জনি তার চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ৫০০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন।
১৯৭৯ সালে ‘নিত্য বসন্ত’ ছবির মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন কুন্দারা। খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। কিরেদম এবং চেনকল-এর মতো ব্লকবাস্টার মালয়ালম ছবিতে দেখা গেছে তাকে। তিনি তামিল ছবি ‘ভাজকাই চক্র’ এবং ‘নাদিগন’-এ অভিনয় করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস









