চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর নিষিদ্ধ থাকা ‘মেকআপ’ মুক্তি পেল ২৩ সিনেমা হলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 10, জানুয়ারি 2025
in বিনোদন
A A
নতুন মেকআপের ছবি, যেখানে তিনজন ব্যক্তি বিভিন্ন ভঙ্গিতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করে অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ ছবিটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়।

অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়া হয়। তিন বছর নিষিদ্ধ হয়ে থাকা ‘মেকআপ’ ছবিটি শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেল। দেশের ২৩টি সিনেমা মুক্তি পেয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ গ্রেড’ পাওয়া এ ছবি।

ছোট-বড়, নারী-পুরুষ সবাই দেখতে পারবেন ‘মেকআপ’। পরিচালক মামুন বলেন, ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হবে না। প্রযোজক চাচ্ছেন ছবিটি দর্শক দেখুক। তাই শুক্রবার থেকে ২৩টি সিনেমা হলে চলছে মেকআপ।

লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়।

যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সিনেমা হলে চলবে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

Tags: অনন্য মামুনমেকআপরোশানলিড বিনোদনসিনেমা
Previous Post

‘ঢাকা ড্রিমস’ কনসার্টের নতুন তারিখ ঘোষণা

Next Post

লস অ্যাঞ্জেলেসে দাবানল: নিহত বেড়ে ১০ 

Next Post
লস অ্যাঞ্জেলেসে দাবানলের ধোঁয়া ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেসে দাবানল: নিহত বেড়ে ১০ 

নিরাপত্তা কর্মীদের সঙ্গে জোকোভিচের ছবি, গাড়ির ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোকোভিচের খাবারে ‘বিষ’ দেয়া হয়েছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT