চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সিংহভাগ রেমিটেন্স এসেছে বিকাশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 17, অক্টোবর 2024
in অর্থনীতি
A A
বৈদ্যুতিক প্রকৌশলী মোবাইল ফোনে কাজ করছে, শহরের পটভূমিতে আলো জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে থাকা প্রিয়জনদের কাছে বৈধপথে সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠাতে পারায় প্রবাসীদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর রেমিটেন্স সেবা।

এবছরের আগস্টে এমএফএস-এর মাধ্যমে ১ হাজার ১০০ কোটি টাকারও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, মাস-ভিত্তিতে যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এর সিংহভাগই এসেছে বিকাশ-এ।

বিকাশ-এর মাধ্যমে এই বছরের আগস্টে আসা রেমিটেন্স গত বছরের আগস্ট মাসের তুলনায় ১১০ শতাংশ বেশি। যার প্রভাব লক্ষ্য করা গেছে দেশে আসা মোট রেমিটেন্স প্রবাহের উপরও।

দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে বিবেচিত প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল করে রিজার্ভকে শক্তিশালী করছে, যা জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। সে লক্ষ্যে, প্রবাসীদের জন্য রেমিটেন্স পাঠানোর একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ।

বর্তমানে, বিশ্বব্যাপী ১৩০টিরও বেশি দেশ থেকে শতাধিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) এর মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা যা দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট বা নিষ্পত্তির মাধ্যমে নিমেষেই পৌঁছে যাচ্ছে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।

বিকাশ-এ রেমিটেন্স পাঠানো বা গ্রহণ করা যায় যেকোনো সময় যেকোনো জায়গায়। এক্ষেত্রে বার বার ব্যাংকে যাওয়ার প্রয়োজনও নেই। এছাড়া, বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিটেন্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান প্রদানসহ অসংখ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন প্রবাসীর স্বজনরা।

সহজ, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর সুবিধার পাশাপাশি বিকাশ-এ এখন রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করার খরচও কমেছে।

দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২ হাজার ৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা।

এছাড়াও, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের সচেতন ও উদ্বুদ্ধ করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রায়শই বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার নিয়ে আসছে বিকাশ।

Tags: বিকাশরেমিটেন্স
Previous Post

শমসের মুবিন চৌধুরী আটক

Next Post

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Next Post
সবজির বাজারে ক্রেতাদের ভিড়, বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

বিএনপি নেতাদের তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির রিভিউ আবেদনে ১০ যুক্তি 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT