চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভি ভবনে যেমন ছিলো জিয়ার প্রথম দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 19, জানুয়ারি 2026
in বিনোদন
A A

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন সোমবার (১৯ জানুয়ারি)। ১৯৩৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। গণমাধ্যমকে বিশেষ গুরুত্ব দিতেন জিয়া। তাঁর শাসনামলে বাংলাদেশ টেলিভিশন বিশেষ গুরুত্ব পায় এবং তা জনপ্রিয় হয়ে ওঠে। তিনিই দেশে রঙিন টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশ টেলিভিশনকে তিনি বড় বেশি ভালোবাসতেন। জীবদ্দশায় বেশ কয়েকবার রামপুরা টিভি ভবনে গিয়েছিলেন। প্রথমবার গিয়েছিলেন ১৯৭৬ সালের ৬ জানুয়ারি।

পত্রিকার প্রতিবেদন থেকে সেদিনটির কথা কিছুটা থাকলো এখানে।

রামপুরা টেলিভিশন কেন্দ্রে তথ্য ও বেতার দপ্ততরের পদস্থ কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণদানকালে চিফ অব আর্মি স্টাফ ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন-“জাতীয় দৃষ্টিভঙ্গী বিকাশে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করার উদ্দেশ্যে আপনাদের উপযুক্ত ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, দেশের মানুষকে জাতীয় অগ্রগতি, নিরক্ষরতা দূরীকরণ, জন্মনিয়ন্ত্রণ এবং গণশিক্ষা বিস্তার সম্পর্কে উদ্বুদ্ধ করার কাজে বেতার, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমগুলো বিশেষ ভূমিকা পালন করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ঠা জাতীয় আশা আকাঙ্খা বাস্তবায়নে সহায়তা করবে।

স্বাধীনতা সংগ্রামে বাঙালি জাতির আত্মত্যাগের কথা উল্লেখ করে জেনারেল জিয়া বলেন, স্বাধীনতা যুদ্ধে আমাদের ত্যাগ স্বীকার নজিরবিহীন।

বিটিভি রঙিন সম্প্রচার যুগে প্রবেশের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান | ছবি সংগ্রহ: খ ম হারূন

সংবাদপত্র শিল্পের উন্নতি বিধানের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, অচিরেই আরো সংবাদপত্র প্রকাশের অনুমতি প্রদান করা হবে এবং বেকার সাংবাদিকদের চাকুরি সমস্যার সমাধান করা হবে। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে জাতীয় প্রেস ইন্সটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জেনারেল জিয়া বলেন, এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের কর্তব্য সম্পর্কে তিনি বলেন, সাংবাদিকরা একমাত্র জাতি ও দেশের সেবা করেন, অন্য কারো নয়।

জেনারেল জিয়া বলেন, সকলের প্রতি আমার আহবান, আপনারা দেশের অগ্রগতি ও জাতীয় সংহতি ও একতাকে দৃঢ়তর করার জন্য কাজ করুন।

Tags: জিয়াজিয়াউর রহমানবাংলাদেশ টেলিভিশনবিটিভিমেজর জিয়াসংবাদ
Previous Post

সাভারে ৬ খুন: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ‘সাইকো সম্রাট’

Next Post

কক্সবাজারে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Next Post
শিশুর মৃতদেহ পড়ে আছে, বিষাক্ত মিল্কশেকের কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ছবি: প্রতিনিধি

গণভোট নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা পলাতক শক্তি: উপদেষ্টা আদিলুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT