চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি ছিনতাইয়ে পরিকল্পনায় মেজর জিয়া: পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
1:51 অপরাহ্ন 21, নভেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুটি ব্যক্তির ছবি, একজনের চুল লম্বা ও অন্যজনের ছোট. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর জিয়াউল হক জিয়া রাজধানীর আদালত পাড়া থেকে দুই জঙ্গি ছিনতাই ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় দায়িত্বহীনতার অভিযোগে কোর্ট পুলিশের এক ইন্সপেক্টরসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. হারুর অর রশিদ।

ঢাকায় গোয়েন্দা প্রধান ডিআইজি হারুনুর রশিদ বলেছেন, এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পাঁচ পুলিশকে বরখাস্ত করা হয়েছে। যে কোন সময় পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে গ্রেফতার করা সম্ভব হবে।

‘আদালত পাড়ার সিসি ক্যামেরায় ধারণ করা বিভিন্ন ফুটেজ পর্যালোচনা করে জঙ্গিদের ছিনিয়ে নেয়া ঘটনায় জড়িত সহযোগীদের সনাক্ত করার চেষ্টা চলছে, একই সঙ্গে কোতোয়ালি থানায় ২০ জঙ্গির বিরুদ্ধে দায়ের করা মামলায় আগে থেকে গ্রেপ্তার থাকা ১০ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলার তদন্ত করছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। পলাতক ২ জঙ্গি ও তাদের সহযোগীদের গ্রেফতারে দফায় দফায় অভিযানের কথা বলা হয়েছে। বিমানবন্দর স্থল বন্দর সহ সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে জঙ্গিদের ছবি পাঠিয়ে তাদের ব্যাপারে সতর্ক করেছে পুলিশ।

গতকাল (২১ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে ২ আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুইজনকে ছিনিয়ে নেওয়া হয়।

ছিনিয়ে নেওয়া আসামিরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তারা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

গত বছরের ১০ ফেব্রুয়ারি জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মইনুল হাসান শামীম এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের নাম রয়েছে।

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেদিন বিকেলে তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৮ সালের ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান। চার্জশিটে ৮ জনকে অভিযুক্ত এবং ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

২০১৯ সালের ১৩ অক্টোবর ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Tags: আদালতআনসারুল্লাহ বাংলা টিমজঙ্গিদীপন হত্যা
Previous Post

পররাষ্ট্রমন্ত্রীর পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

Next Post

আলঝেইমারের ঝুঁকিতে ক্রিস হেমসওয়ার্থ!

Next Post
ক্রিস হেমসওয়ার্থের ছবি, সুন্দর চেহারা ও স্টাইলের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলঝেইমারের ঝুঁকিতে ক্রিস হেমসওয়ার্থ!

বিশ্বকাপ ফুটবল ম্যাচে ডাচ, ইংলিশ ও সেনেগালিজ ফুটবল খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বাজি কার: ডাচ-ইংলিশ, নাকি সেনেগালিজদের?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT