চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা নিয়ে সরব, ‘রাজনৈতিক প্রশ্নে’ বিব্রত মাজিদি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 পূর্বাহ্ন 28, জানুয়ারি 2024
in বিনোদন
A A
সিনেমা নিয়ে আলোচনা করছেন তিনজন বক্তা, দর্শক শ্রোতাদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টার ক্লাসে অংশ নিতে শুক্রবার ঢাকায় আসেন ইরানি ছবির বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি। প্রথমবারের মতো তিনি বাংলাদেশে এসেছেন। 

চিলড্রেন অব হেভেন, বারান, সং অব স্প্যারো কিংবা দ্য উইলো ট্রির মতো ছবি বানিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছেন মাজিদি। বলা হয় কিয়ারোস্তামি পরবর্তী ইরানি ছবির সাইনবোর্ড মাজিদি!

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে মাজিদি অংশ নেন একটি মাস্টার ক্লাসে। যে ক্লাসটির জন্য প্রায় দুই মাস ধরে অপেক্ষায় ছিলেন বাংলাদেশের সিনেপ্রেমী তরুণ তরুণী থেকে ইরানি ছবির একনিষ্ট দর্শকটিও।

মাস্টার ক্লাসে উপস্থিত অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ স্বভাবতই মাজিদিকে কাছে পেয়ে ঢাকার দর্শকরা যেন এদিন প্রশ্নের ঝুরি নিয়ে বসেন! শুধু মাজিদির সিনেমা নয়, ইরানি সিনেমার হালচালের সাথে সাথে সাম্প্রতিক ইরানের রাজনৈতিক বিষয়ও উঠে আসে প্রশ্নে।

বিশেষ করে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভসহ ইরানি নির্মাতা জাফর পানাহির কারাদণ্ড নিয়েও উপস্থিত একজন দর্শক প্রশ্ন রাখেন।

ইরানের সিনেমা নিয়ে সব প্রশ্নের সাবলীল উত্তর দিলেও এসব প্রশ্নে যথেষ্ট বিব্রত বোধ করতে দেখা যায় মাজিদিকে। এসব প্রশ্নের উত্তর দিতে অপারগতাও প্রকাশ করেন। এসময় সবার উদ্দেশে তার কাজ নিয়ে কথা বলতে আগ্রহের কথা জানান মাজিদি।

মাস্টার ক্লাসের শুরুতে নিজের পরিচয় পর্বে মাজিদি জানান, বাংলা চলচ্চিত্রের বিশ্বখ্যাত নির্মাতা সত্যজিৎ রায় তার অনুপ্রেরণা।

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে সিনেমা বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ সঞ্চালক বিধান রিবেরু প্রশ্ন করেন, তার সিনেমা ‘চিলড্রেন অব হেভেন’ সিনেমার অনুপ্রেরণা কীভাবে পেলেন, কোন গল্প তাকে চলচ্চিত্রটি নির্মাণে তাড়িত করেছে? এর উত্তরে মাজিদ মাজিদি বলেন, “একদম সাধারণ মানুষ, সাধারণের জীবনযাত্রার গল্প থেকেই আমি সংগ্রহ করেছি এই গল্প। আসলে আমার সকল গল্পই ডকুমেন্টারির মতো, এগুলো আমার জীবনের অভিজ্ঞতা।”

মাজিদ মাজিদি নিজের সিনেমার নির্মাণ, চরিত্র বাছাই, চরিত্রের জন্য একদম নবীশ অভিনয়শিল্পীদের প্রস্তুত করার অভিজ্ঞতা বর্ণনা করেন।

Tags: ইরানি নির্মাতাচিলড্রেন অব হেভেনমাজিদ মাজিদিলিড বিনোদনসিনেমা
Previous Post

চলে গেলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার

Next Post

শীতে কাঁপছে দেশ, আজ বছরের সর্বনিম্ন তাপমাত্রা

Next Post
কুয়াশায় ঢাকা রাস্তা ও গাড়ি, শীতের সকালে ধোঁয়াটে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে কাঁপছে দেশ, আজ বছরের সর্বনিম্ন তাপমাত্রা

চ্যানেল আই অনলাইন এর প্রবেশদ্বার ও লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপিদের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT