চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

‘গ্রিনবার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 12, আগস্ট 2026
in পরিবেশ
A A
প্রধান অতিথিসহ অতিথিরা পরিবেশের গুরুত্ব বোঝাতে বই বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‎পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে কাজ করছে গ্রিন কনসার্নস ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফাউন্ডেশনের গ্রিনবার্তার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে।

‎বুধবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে ফাউন্ডেশনের কার্যালয়ে এটির মোড়ক উন্মোচন হয়েছে।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। এই বিপর্যয়ের বিপরীতে দাঁড়িয়ে সবাইকে কাজ করতে হবে। যদিও কাজটা সহজ নয়, চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ মোকাবিলাই গ্রিন কনসার্নস ফাউন্ডেশনের লক্ষ্য। আমরা সে লক্ষে এগিয়ে যেতে চাই।
‎
‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গ্রিন কনসার্নস ফাউন্ডেশনের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ সমাজকে সচেতন করা সময়ের দাবি। ‘গ্রিনবার্তা’ শুধু একটি প্রকাশনা নয়, এটি একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার। পরিবেশবান্ধব জীবনযাপন ও টেকসই উন্নয়নের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরতে ম্যাগাজিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎ফাউন্ডেশনের সেক্রেটারি ও ‘গ্রিনবার্তা’র সম্পাদক রণজিৎ সরকার বলেন, দীর্ঘদিনের পরিশ্রম, গবেষণা ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার ফসল ‘গ্রিনবার্তা’। পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণে উৎসাহ, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পরিবেশবান্ধব ও সবুজ প্রযুক্তির ধারণা সাধারণ মানুষের কাছে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য।
‎
তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করতে ‘গ্রিনবার্তা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন ও সবুজ ভবিষ্যৎ নির্মাণে জনসম্পৃক্ততা বাড়াতে গ্রিন কনসার্নস ফাউন্ডেশন ধারাবাহিকভাবে কাজ করবে।

‎এছাড়াও বাংলাদেশের সুপ্রিম কোর্ট, অ্যাডভোকেট এ এফ এম আশাদুজ্জামান, অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত ( সুরভী), ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট মো. আকবর আলী, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, অ্যাডভোকেট ফখরুল বাহার সাকি, কবি গিরীশ গৈরিক, কবি সৌম্য সালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: গ্রিন কনসার্নস ফাউন্ডেশনপরিবেশ সংরক্ষণ
Previous Post

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

Next Post

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

Next Post
বাংলাদেশের একজন নারী বক্তা পেশাগতভাবে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

গাজীপুর সাফারি পার্কে মৃত হাতির দেহ, বেশ কিছু মানুষ দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT