চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা নারী ফুটবলার স্পেন-বার্সেলোনার পুতেল্লাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের নারী ফুটবল তারকা পুতেল্লা ট্রফি হাতে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেথ মেইড ও অ্যালেক্স মরগানকে হারিয়ে ফিফা বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন অ্যালেক্সিয়া পুতেল্লাস। স্পেন ও বার্সেলোনা তারকার মৌসুম কেটেছিল অসাধারণ গতিতে।

সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১–২২ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। কাতার বিশ্বকাপ পর্যন্ত সেরাদের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।

প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে ফিফার এবারের অনুষ্ঠান শুরু করা হয়। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনাল্ডো নাজারিও স্মরণ করেন পেলেকে।

গত জানুয়ারিতে বর্ষসেরা ১৪ নারী ফুটবলারের তালিকা দেয় ফিফা। ১২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটের শেষে ১০ ফেব্রুয়ারি জানায় সেরা তিনের নাম। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে বর্ষসেরা নির্বাচিত করা হয়।

তাতে এবারও দ্য বেস্ট গতবারের বর্ষসেরা নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেল্লাসই। গতবছর উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ফাইনালে নেয়ার কারিগর ছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। রানার্সআপ হয়েছিল কাতালান ক্লাবটি। টুর্নামেন্টে সর্বোচ্চ ১১ গোল করেছিলেন। ২০২১-২২ মৌসুমে লা লিগা ফেমেনিনায় পুতেল্লাসের নেতৃত্বে বার্সেলোনা জিতেছে ৩০ ম্যাচের সবগুলোই। গত মৌসুমে কাতালান ক্লাবটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল করেছেন স্প্যানিশ তারকা।

অন্যদিকে মেয়েদের ইউরো জেতা তারকা মেইড ইংল্যান্ডের হয়ে টুর্নামেন্টে গোল করেছিলেন ৬টি। ছিল একটি হ্যাটট্রিক। এসিস্ট করেছিলেন ৫ গোলে। শিরোপা জেতানোর পাশাপাশি অর্জন করেছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার খেতাব। ইংলিশ ক্লাব আর্সেনালের হয়েও কাটিয়েছিলেন দুর্দান্ত মৌসুম। ওমেন্স সুপার লিগে ২৩ ম্যাচে করেছিলেন ১১ গোল।

যুক্তরাষ্ট্রের নারী ফুটবল তারকা অ্যালেক্স মরগান সেখানে কনক্যাকাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপে দেশকে জিতিয়েছেন শিরোপা। হয়েছিলেন টুর্নামেন্টসেরা। ৩ গোল করে ছিলেন যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায়। ক্লাব ক্যারিয়ারেও সতেজ ছিলেন মরগান। যুক্তরাষ্ট্রের জাতীয় উইমেন্স সকার লিগে হয়েছিলেন মৌসুমের সর্বোচ্চ গোলের মালিক। সান ডিয়েগো ওয়েভের জার্সিতে ১৭ ম্যাচে করেছিলেন ১৫ গোল।

Tags: পুতেল্লাসবার্সেলোনা
Previous Post

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ফিফা বর্ষসেরা লিওনেল মেসি

Next Post

এক নজরে এবারের ফিফা বর্ষসেরা যারা

Next Post
ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহণ করছেন লিওনেল মেসি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে এবারের ফিফা বর্ষসেরা যারা

ফিফা বর্ষসেরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক ব্যক্তি হাসিমুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'সতীর্থদের ছাড়া ফিফা বর্ষসেরা হওয়া সম্ভব ছিল না'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT