চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর অবসরে যা লিখলেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 পূর্বাহ্ন 13, মার্চ 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ যাত্রার অবসান হলো মাহমুদউল্লাহ রিয়াদের। টেস্ট ও টি-টুয়েন্টি ক্রিকেটকে আগেই বিদায় বলে দিয়েছিলেন তিনি। বাকি ছিল ওয়ানডে। এবার সেই ফরম্যাটসহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিলেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের বার্তা ছড়িয়ে পড়ার পর সতীর্থরাও তাকে শুভকামনা জানাচ্ছেন।

মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের সঙ্গে মাহমুদউল্লাহকে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাতে যোগ দিয়েছেন সাকিব আল হাসানও। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে।’

‘খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

৩৯ বর্ষী মাহমুদউল্লাহর ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের শুরু হয়েছিল ওয়ানডের মাধ্যমে। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের দুমাস পর টি-টুয়েন্টিতে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয়েছিল। তার দুবছর পর ২০০৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল মিডলঅর্ডার তারকার।

সদ্য ছেড়ে দেয়া ফরম্যাটে, ২৩৯ ওয়ানডে খেলে ৫৩ ম্যাচ ব্যাটিংয়ে অপরাজিত ছিলেন রিয়াদ। তার রান ৫,৬৮৯। সর্বোচ্চ রানের ইনিংসটি অপরাজিত ১২৮ রানের। ৪টি সেঞ্চুরির পাশাপাশি ৩২টি ফিফটি রয়েছে নামের পাশে। ২৩৯ ম্যাচের মধ্যে ১৫৩ ইনিংসে বল করে ৮২ উইকেট শিকার করেছেন। ৪ রানে ৩ উইকেট তার সেরা ওয়ানডে বোলিং।

Tags: ওয়ানডে ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

আখের গুড় তৈরিতে ব্যস্ত ধরলা নদীর চরের কৃষক

Next Post

লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭৬ বাংলাদেশি

Next Post
বাংলাদেশি শ্রমিকরা লিবিয়া থেকে দেশে ফিরছে, বিমানবন্দরে অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৭৬ বাংলাদেশি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ লোগো, বাংলাদেশের পুলিশ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর একাধিক এলাকায় মিছিল-গণজমায়েত নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT