চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ জনের ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 29, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের মাহমুদউল্লাহ মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে ছাড়াই শুরু হল আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি ক্যাম্প। শুরুতে টেস্ট। তারপর বিরতি দিয়ে কোরবানির ঈদের পর মাঠে গড়াবে ওয়ানডে ও টি-টুয়েন্টি। বিশ্বকাপের বছরে প্রস্তুতি ক্যাম্পে ২৬ খেলোয়াড়ের তালিকা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নেই মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাটের দলই ঘোষণা করেনি। ২৬ জন খেলোয়াড়ের নামও প্রকাশ করেনি। তবে নিশ্চিত হওয়া গেছে লম্বা তালিকায়ও নেই মাহমুদউল্লাহ। বিশ্বকাপের বছরে প্রি-সিরিজের ক্যাম্পে না থাকার মানেটা বোঝা পানির মতোই পরিষ্কার, নির্বাচকদের ওয়ানডে বিশ্বকাপ ভাবনাতেও হয়ত নেই এ অলরাউন্ডার!

সোমবার অনুশীলনের ফাঁকে দলের ম্যানেজার নাফিস ইকবাল বললেন, ‘প্রি-সিরিজ ক্যাম্পে যা হয়, সাধারণত একটা সিরিজের আগে যদি সময় থাকে, তখন আমরা এমন একটা ক্যাম্প করি। এরপর যখন যে সংস্করণে খেলা হয়, তখন সে সংস্করণটাকে গুরুত্ব দিয়ে এগোতে হয়।’

‘আমাদের এখন ২৬ জনের দল দেয়া হয়েছে। এরমধ্যে ৫ জন ‘এ’ দলে আছে। বাকিরা এখানে আছে। কারণ, ‘এ’ দলের খেলা আছে। ৩ তারিখে (জুনের) খেলা শেষ হলে দু-একদিন বিশ্রাম নিয়ে আমাদের সঙ্গে যোগ দেবে। তখন আমাদের সবাই একসঙ্গে অনুশীলন করবে। দল ঘোষণা হলে ফরম্যাট অনুযায়ী আলাদা হয়ে যাবে।’

এত ক্রিকেটারের ভিড়ে মাহমুদউল্লাহর না থাকার কারণ জানতে চাইলে নাফিসের জবাব, ‘এই প্রশ্নটা মনে হয় না আমার জন্য। এটা নির্বাচকদের ব্যাপার।’

টেস্ট থেকে অবসর নেয়া মাহমুদউল্লাহ এখন শুধু সাদা বলের ক্রিকেটে খেলে থাকেন। গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের পর থেকে ওয়ানডে দলে নেই তিনি। বিসিবি যদিও তাকে বিশ্রামে পাঠানোর কথা বলেছিল। গতবছর এশিয়া কাপের পর টুয়েন্টি দল থেকেও বাদ পড়েন মাহমুদউল্লাহ।

Tags: আফগানিস্তান সিরিজক্যাম্পবিশ্বকাপ দলমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
Previous Post

‘এত ভালোবাসা পাবো আশা করিনি’

Next Post

শাহরুখের ‘জওয়ান’-কে সুপারফ্লপ করানোর শপথ!

Next Post
শাহরুখ খান নতুন সিনেমার পোস্টারে দুঃসাহসী চরিত্রে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের 'জওয়ান'-কে সুপারফ্লপ করানোর শপথ!

কিং খানের সিনেমা জগতে দুই দশক

কিং খানের সিনেমা জগতে দুই যুগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT