চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহিকে মনোনয়ন কেনার অনুমতি দেওয়া হয়েছে: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 29, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের রাজনৈতিক নেত্রী জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই। আমি চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম।

তিনি বললেন, ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার, ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।

মাহি প্রার্থী হচ্ছে কি না জানতে চাইলে কাদের বলেন, প্রার্থী হচ্ছে কি না আমি বলতে পারবো না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া উপ-নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান মাহিয়া মাহি।

চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচল, গোমস্তপুর, ভোলাহাট) আসনের উপনির্বাচনে সাংসদ প্রার্থী হতে চান তিনি।

২৯ জানুয়ারি আওয়ামী লীগের ধানমণ্ডির সভাপতি মণ্ডলীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনবেন মাহি।

নির্বাচনে অংশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের পর ওই আসনে প্রচারণায় ব্যাপক সময় দিচ্ছেন মাহি।

নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে মাহি চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি অন্তরে বঙ্গবন্ধুকে লালন করি। মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ ধারণ করি। তাকে দেখে অনুপ্রাণিত হই। তিনি সবসময় নারী নেতৃত্বে অগ্রাধিকার দেন। নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রীর আদর্শে মানুষের সেবা করবো।

Tags: ওবায়দুল কাদেরমাহিয়া মাহিলিড বিনোদন
Previous Post

১ জানুয়ারি বিশ্বকাপ মিশনে যাচ্ছে মেয়েরা

Next Post

বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, বর্ষসেরা ওয়ানডে দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

মেট্রোরেলের প্রথম যাত্রায় যাত্রীদের উচ্ছ্বাস, লাইন দীর্ঘ ও ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের প্রথম যাত্রায় যাত্রীদের উচ্ছ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT