চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিথ্যা মামলা আইনীভাবেই মোকাবেলা করবো: রকিব সরকার

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
4:13 অপরাহ্ন 20, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশি দম্পতি হাসিমুখে ছবি তুলেছেন, পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী ব্যবসায়ী রকিব সরকার ওমরা পালন শেষে আজ সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্বিঘ্নে বাসায় ফিরে যান। মাহি এবং তার বিরুদ্ধে মামলার বিষয়ে রকিব সরকার বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই মিথ্যা মামলাগুলো আইনীভাবেই মোকাবেলা করবো। অবশ্যই সত্যের জয় হবে। আমি কোন অপরাধ করিনি। আদালত যে রায় দেয় আমি তা মাথা পেতে নেব।”

রকিব সরকার জানান, বিমানবন্দরে নামার পর পুলিশের পক্ষ থেকে তাকে কোন হয়রানি করা হয়নি। পরে সেখান থেকে তিনি নির্বিঘ্নে ঢাকার উত্তরায় তার বাসায় চলে যান।

আজ রোববার সৌদিয়া এয়ারলাইন্সের বিমানে করে সকাল পৌনে ১০টার দিকে তিনি ঢাকায় হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগের দিন শনিবার সকালে ওমরা পালন শেষে ঢাকায় আসেন তার স্ত্রী মাহিয়া মাহি। বিমানবন্দর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেপ্তার করে বাসন থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আদালতে পাঠানো হয়। পরে মেট্রোপলিটর ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মোঃ ইকবাল হোসেন তাকে জেলে পাঠানোর আদেশ দেন। বেলা পৌনে দুইটার দিকে তাকে গাজীপুর জেলা কারাগারে নেয়া হয়।

দ্রততার সঙ্গে তাকে কারাগারে পাঠানোর কারণে আইনজীবীরা তার জামিন আবেদন করার সময় পাননি। পরে কারাগারে থাকা অবস্থায় বিকেল পৌনে ৫টার দিকে মাহির আইনজীবীরা একই আদালতে তার জামিন আবেদন করলে আদালত তাকে জামিন প্রদান করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

কারামুক্ত হয়ে তিনি গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় তাদের ফারিশতা রেষ্টুরেন্টের সামনে এক প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, তাকে গ্রেপ্তারের পর পুলিশ তার সঙ্গে মানবিক আচরণ করেনি। তিনি এক গ্লাস পানি চাইলেও পুলিশ তাকে এক ঘণ্টা পর পানি দেয়। তিনি পুলিশকে বলেছেন নয় মাসের অন্তঃসত্ত্বা এবং অসুস্থ্য। প্রচণ্ড গরমে শ্বাসকষ্ট হচ্ছিল। তারপরও তার প্রতি অমানবিক আচরণ করা হয়। তখন পুলিশ তাকে বলছিল এভাবেই যেতে হবে। বিমান বন্দরে কারো সাথে কথা পর্যন্ত বলতে দেয়া হয়নি।

উল্লেখ্য, শুক্রবার (১৭ মার্চ) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে বাসন থানার এসআই মোহাম্মদ রুকন মিয়া এবং স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন ওরফে লাদেন বাদি হয়ে চাঁদা দাবি, মারধর ও ভাংচুরে হুকুমের আসামি করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

 

Tags: চিত্রনায়িকামাহিয়া মাহি
Previous Post

রপ্তানি পণ্যের নতুন নতুন বাজার খুঁজতে হবে

Next Post

দুই ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষে ৪ নারীর মৃত্যু

Next Post

দুই ট্রাকের মুখোমু‌খি সংঘর্ষে ৪ নারীর মৃত্যু

একজন মহিলা ও একজন পুরুষ গাড়ির ভিতরে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লকার ভেঙে রজনীকান্তের মেয়ের বাড়িতে চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT