চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসার জয় করে পর্দায় ফিরছেন মহিমা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 11, জুন 2022
in বিনোদন
A A
Mahiya Mahi smiling in a traditional saree, indoor setting. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগত কয়েক বছর ধরে বলিউড থেকে দূরে রয়েছেন ‘পরদেশ’ খ্যাত বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরী। তবে সেটির কারণ এতদিন জানা ছিলনা কারোই। এবার জানা গেল মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই অভিনেত্রী।

সম্প্রতি বলিউড অভিনেতা অনুপম খের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মহিমার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

মহিমা চৌধুরীর একটি ভিডিও শেয়ার করে অনুপম খের লিখেছেন, মাস খানেক আগে মহিমাকে একটি সিনেমায় যুক্ত করতে ফোন করেছিলেন তিনি। সেসময় অনুপম তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন। ক্যানসারের বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যাওয়ার গল্প শোনেন। এ সময় অনুপমের কাছ থেকে কাজের প্রস্তাব পেয়ে পরচুলা পরে অভিনয় করা যাবে কিনা জানতে চান মহিমা। কাজে ফেরার এমন স্পৃহা এবং বাঁচার অদম্য ইচ্ছা দেখে অনুপমের মনে হয়, তার গল্প ক্যানসার আক্রান্ত অজস্র নারীকে সাহস যোগাবে। তিনি বলেন, ‘মহিমা চেয়েছিল তার রোগের কথা আমিই প্রকাশ করি।’

অনুপম খের আরও লেখেন, ‘মহিমা, তুমি আমার হিরো। বন্ধুরা, তার জন্য দোয়া, ভালোবাসা পাঠান। সে আবারও শুটিংয়ে ফিরবে, যেখানে তাকে মানায়। সে ওড়ার জন্য প্রস্তুত। প্রযোজক, পরিচালক যারা আছেন, তাদের বলতে চাই, মহিমার প্রতিভা কাজে লাগানোর এই সুযোগ।’

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মহিমা জানান, “আমার কোনো লক্ষণ ছিল না। প্রতিবছরই স্বাস্থ্য পরীক্ষা করাই। একবার সন্দেহবশত স্তনের টিস্যুর কিছুটা অংশ বায়োপসি করতে দেন চিকিৎসক। ফল নেগেটিভ আসে। এরপর অস্ত্রোপচারের পরামর্শ দেন।

তিনি আরও জানান, চার মাসের চিকিৎসা নানান ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে তাকে। এই চিকিৎসা মোটেই সহজ ছিল না। তবে আমি এসব বলে কাউকে বিচলিত করতে চাই না। কারণ এটি নিরাময়যোগ্য, তাই আমি চাই না যে কেউ এই চিকিৎসা প্রক্রিয়াকে ভয় পান।

২০১৬ সালে মহিমা চৌধুরীকে সবশেষ দেখা গেছে ‘ডার্ক চকলেট’ নামে একটি সিনেমায়। এরপর আর নতুন কোনো সিনেমায় যুক্ত হননি তিনি। তবে আশা করা যাচ্ছে ক্যানসারকে হারিয়ে এবার অনুপম খেরের ‘দ্য সিগনেচার’ এর মধ্য দিয়ে আবারও পর্দায় ফিরবেন তিনি।

Tags: অনুপম খেরবলিউডবলিউড অভিনেত্রীমহিমা চৌধুরী
Previous Post

দল থেকে সন্ত্রাসী-চাঁদাবাজদের বের করে দিতে হবে: কাদের

Next Post

খালেদা জিয়ার হার্টে রিং পরানো হয়েছে

Next Post
খালেদা জিয়া বিদেশযাত্রার বিষয়ে অভিমত নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার হার্টে রিং পরানো হয়েছে

বাংলাদেশের স্কুল ক্রিকেটের ফাইনালে উঠা খেলোয়াড়রা খুশি ও উচ্ছ্বাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল ক্রিকেটের ফাইনালে উঠল যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT