চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের লড়াইয়ে পারলেন না মাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 অপরাহ্ন 07, জানুয়ারি 2024
in বিনোদন
A A
মাহি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, চারপাশে ক্যামেরা ও মাইক্রোফোন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচারণায় সরব থেকেও অভিনেত্রী মাহিয়া মাহি ভোটের লড়াইয়ে হেরে গেছেন। রাজশাহী জেলা রিটার্নিং অফিসারের বরাতে জানা যায়, রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মাহি পেয়েছেন মাত্র ৯০০৯ ভোট!

ওই আসন থেকে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট!

রবিবার রাজশাহী-১ আসনে ১৫৮টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ওই আসনে এবার প্রার্থী ছিলেন ১১ জন এবং মোট ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি আগেই বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ভোটের পরদিন পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের সঙ্গে আছি।’

তিনি আরও বলেন, এটা আমার প্রথম নির্বাচন। অন্যদের মতো আমি একদম পুরোদস্তুর রাজনীতিবিদ না। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সাথে যুক্ত। তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে, সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই। তবে ওভারঅল সবকিছু ভালোই আছে।

নির্বাচনে হেরে গেলেও অংশগ্রহণকে নিজের অন্যতম অর্জন দাবি করে ভোটের দিন সকালে মাহি বলেন, “পাস করি, আর ফেল করি এখন এটা আমার কাছে বড় বিষয় না। তবে আমি মানুষের এত কাছাকাছি গিয়েছি, এত বয়স্ক মানুষের দোয়া পেয়েছি যা বলার মতো না। প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি এবং অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। মানুষের কষ্টের কথাগুলো শুনেছি। এর থেকে অনেক কিছু শেখার আছে। তাদের জন্য আমার অনেক করণীয় আছে।”

Tags: অভিনয়জাতীয় সংসদ নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমাহিমাহিয়া মাহিরাজশাহীলিড বিনোদনসিনেমা
Previous Post

সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ কক্সবাজারে যারা নির্বাচিত

Next Post

রংপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জি এম কাদের

Next Post
রংপুর-৩ আসনে নির্বাচনী ফলাফল ও বিশ্লেষণ, Channel i HD. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জি এম কাদের

সংগীতশিল্পী মমতাজের হার নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে সংগীতশিল্পী মমতাজের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT