চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনের পর এবার শিল্পীদের নির্বাচনে মাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 16, মার্চ 2024
in বিনোদন
A A
শিল্পী মাহি সংবাদ সম্মেলনে বসে, পেছনে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ থেকে গেল জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার শোনা যাচ্ছে, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি! 

জাতীয় নির্বাচনে পরাজয়ের পর শিল্পী সমিতির সেক্রেটারি নিপুন বলেছিলেন, মাহি যদি জাতীয় নির্বাচনের আগে শিল্পী সমিতির নির্বাচন করতো, হয়তো তার নির্বাচনী অভিজ্ঞতা হতো। পথচলা সহজ হতো।

৫ জানুয়ারি নিপুনের এই মন্তব্যটি প্রকাশ করেছিল চ্যানেল আই অনলাইন। সেই মন্তব্য আমলে নিয়েছেন মাহিয়া মাহি। তিন মাসের মাথায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হবেন।

তবে নিপুনের কাছ থেকে ভোটে দাঁড়ানো পরামর্শ পেলেও ডিপজল-মিশা প্যানেলে যোগ দিচ্ছেন মাহিয়া মাহি। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে এক শো-রুমের ওপেনিংয়ে এসে মাহি বলেন, উনি (নিপুন) আমার সিনিয়র বড় বোনের মত, তিনি যেহেতু বলেছেন; এজন্য আমি নির্বাচনে দাঁড়ানোর চিন্তা করছি। আমি দেখতে চাই শিল্পী সমিতির নির্বাচন করে কী লাভ হয়।

মাহিয়া মাহি বলেন, মিশা ভাইদের যখন ফোন করেছি তারা আমার যে কোন বিপদে পাশে ছিল। এমনকি রিয়াজ ভাইকেও পেয়েছি। অন্য কাউকে পাইনি। মিশা ভাই আমাকে ফোন করেছিলেন। তাদের বলেছি, আমাকে সময় দেন। আমি আমার অভিভাবকদের সাথে এ বিষয়ে আলাপ করে জানাবো।

মাহি জেনেছেন ডিপজল মিশা ছাড়াও আরেকটি প্যানেলে নিপুনের সঙ্গে অমিত হাসান আছেন। মাহি বলেন, তারাও আমাকে ফোন করেছিলেন। কিন্তু ওই সময় ফোন ধরতে পারিনি। পরে অবশ্যই তাদের সাথে কথা বলবো। জানিনা তারা আমাকে কী বলবেন। কিন্তু মিশা ভাই আমাকে ফোন করেছিলেন। আমাকে তাদের প্যানেলে চায়। তাই আমি নির্বাচন করলে তাদের সাথে করবো।

আগামী ২৭ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনে তিনটি প্যানেল হতে যাচ্ছে। একটি ডিপজল-মিশা প্যানেল, অন্যটি সাধারণ সম্পাদক পদে নিপুনের সঙ্গে সভাপতি পদে অমিত হাসানের কথা শোনা যাচ্ছে। আরেকটি প্যানেলে সভাপতি পদে ড্যানি সিডাক থাকার কথা শোনা যাচ্ছে।

Tags: চিত্রনায়িকানিপুননির্বাচনমাহিয়া মাহিলিড বিনোদনশিল্পী সমিতিশিল্পীদের নির্বাচনসাধারণ সম্পাদকসিনেমা
Previous Post

সংসদ সদস্য আব্দুল হাই মারা গেছেন, প্রধানমন্ত্রীর শোক

Next Post

জাতির পিতার জন্মদিনে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব

Next Post
চ্যানেল আই অনলাইন টেলিভিশনে তৃতীয় মাত্রার বিশেষ পর্বের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতার জন্মদিনে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব

বিএসএমএমইউ বিশ্ববিদ্যালয়ের ভবন, ভিসি কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ কার্যালয়ে অবরুদ্ধ বিএসএমএমইউ ভিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT