চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটে পাশ-ফেল নিয়ে চিন্তিত নন মাহি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 07, জানুয়ারি 2024
in বিনোদন
A A
মাহি ভোটের ফলাফল নিয়ে উদ্বিগ্ন নন, তিনি নিজস্ব ভাবনায় ব্যস্ত।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণায় চমক দেখিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রবিবার সকাল থেকে নির্বাচনী আসন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) এর বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখছেন এই নায়িকা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে সংবাদকর্মীদের সাথেও কথা বলেন মাহি।

এসময় এই মাহি জানান, এই নির্বাচনে ফলাফল নিয়ে তিনি চিন্তিত নন। বলেছেন, ফলাফল যেটাই হোক সেটি মেনে নেবো। হেরেও গেলেও ভোটের পরদিন নির্বাচনি এলাকায় শোডাউন করবো।

মাহিয়া মাহি বলেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি ইনশাআল্লাহ কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব, আমি তাদের সঙ্গে আছি।

এ বিষয়ে মাহি বলেন, আমি কম সময় পেয়েছি, তবু এই সময়ে সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের কাছে যেতে। নির্বাচনে আমি যদি হেরেও যাই, তবু আমি মানুষের পাশে থাকবো। জিতে গেলেতো অবশ্যই থাকবো।

নির্বাচনে প্রার্থী হওয়ার অভিজ্ঞতা নিয়ে ভোটের দিন মাহি বলেন, “এটা আমার প্রথম নির্বাচন। আপনারা সবাই জানেন, অন্যদের মতো আমি একদম পুরোদস্তুর রাজনীতিবিদ না। অনেকেই আমার বয়সের আগে থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের কার্যক্রম যতটা মসৃণ হবে, সেখানে আমার তো একটু ঘাটতি থাকবেই। তবে সবমিলিয়ে সবকিছু ভালোই আছে।”

এসময় তিনি প্রশাসনের কাছে নিজের প্রত্যাশা জানিয়ে আরও বলেন, “প্রশাসনের কাছে প্রত্যাশা শুধু ভোটগ্রহণ সুষ্ঠু নয়, পুরো প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কেউ কোনো ধরনের হট্টগোল করলে কেউ যেন ছাড় না দেয়। এটার জন্য প্রশাসনের কাছ থেকে শক্ত অবস্থান প্রত্যাশা করি।”

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচনমাহিমাহিয়া মাহিরাজশাহীলিড বিনোদনস্বতন্ত্র প্রার্থী
Previous Post

দেশের জন্য সামনে অনেক কাজ রয়েছে: শেখ হাসিনা

Next Post

গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার

Next Post
গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার

এয়ার কানাডার বোয়িং 737 বিমানটি বিমানবন্দরে পার্কিংয়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে পরিবারের সদস্যের ওপর কিশোরের হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT