চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বন্দ্ব ভুলে জেনিফার বললেন, ‘মাহি আমার ছোট বোন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 26, আগস্ট 2022
in বিনোদন
A A
জনপ্রিয় অভিনেত্রী মাহি ও জেনিফার একসঙ্গে উপস্থিত, আলোচনায় মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বন্দ্ব ভুলে ‘আশীর্বাদ’ ছবির প্রযোজক জেনফিার ফেরদৌস নায়িকা মাহিয়া মাহিকে জড়িয়ে ধরে বললেন, ‘মাহি আমার ছোট বোন। ভুল ভ্রান্তি আমাদের মধ্যে যা হয়েছে, যা উচিত হয়নি। আমি নিজেও তিক্ততার সাথে তাকে নিয়ে অনেক কিছু বলে ফেলেছি, যেটা ঠিক হয়নি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিলো, তা সমাধান হয়ে গেছে।’

সরকারি অনুদানে নির্মিত ছবি ‘আশীর্বাদ’ নিয়ে নায়িকা মাহিয়া মাহি ও প্রযোজক জেনিফার ফেরদৌস এর মধ্যে চলমান বিবাদের সুরাহা হলো বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিন প্রযোজক জেনিফার ও চিত্রনায়িকা মাহির মধ্যে চলমান সংকট নিরসনে উদ্যোগ নেয় শিল্পী সমিতি।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান সহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতাদের উপস্থিতিতিতে বিষয়টি সুরাহা হয়। এরপর মাহি, রোশান ও জেনিফার কথা বলেন সাংবাদিকদের সাথে।

মাহি বলেন,‘আমাকে নিয়ে অন্য রকমের কথা শুনছিলাম। আমারও মাথা খারাপ হয়ে গেছে। যে যাকে যা বলেছি, সব ভুয়া।’ এসময় সবাই বলেন, এই দ্বন্দ্ব হয়েছে মিস কমিউনিকেশনের কারণে। এসময় ইলিয়াস কাঞ্চন বলেন, ভবিষ্যতে এমন কিছু যেন কেউ না বলে মিডিয়ায়, যে কারণে সাধারণ দর্শক অনুরাগীরা চলচ্চিত্র নিয়ে নেতিবাচক ধারণা করতে পারেন।

এসময় দ্বন্দ্বের কারণে সিনেমার প্রচারণাও ভালোভাবে হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন মাহি। এসময় মাহি বলেন, ‘আমি এখনো বলব, ভুল সময়ে ‘আশীর্বাদ’ রিলিজ হচ্ছে। সিনেমাটা হিট করার পেছনে অনেক কিছু করার ছিল। প্রচার দিয়ে একটা সিনেমা অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব।’

তারপরেও সবার উদ্দেশ্যে ‘আশীর্বাদ’ সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আমন্ত্রণ জানান মাহি, রোশান ও নির্মাতা।

Tags: আশীর্বাদইলিয়াস কাঞ্চনজেনিফারজেনিফার ফেরদৌসপ্রযোজকমাহিরোশানলিড বিনোদনসিনেমাসোহানুর রহমান সোহান
Previous Post

নয়ডা টুইন টাওয়ার: ৯ বছরের মামলা, গুঁড়িয়ে যাবে ৯ সেকেন্ডে

Next Post

প্রতিবন্ধিতাযুক্ত মানুষেরাও দেশের উন্নয়নের অংশীদার: জেনেভায় তথ্যমন্ত্রী

Next Post
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধিতাযুক্ত মানুষেরাও দেশের উন্নয়নের অংশীদার: জেনেভায় তথ্যমন্ত্রী

করোনায় মৃত ব্যক্তির দাফন, স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর করোনায় ১০ লাখ লোকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT