চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানি লন্ডারিং মামলায় জড়ালেন মহেশ বাবু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 07, জুলাই 2025
in বিনোদন
A A
আধুনিক পোশাক পরা যুবক ক্যাফে বা রেস্টুরেন্টে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও আইনি জটিলতায় ফেঁসেছেন জনপ্রিয় তেলুগু সুপারস্টার মহেশ বাবু। গেল এপ্রিলে কনস্ট্রাকশন ফার্ম ‘সাই সুরিয়া ডেভেলপারস’ গ্রুপ মানি লন্ডারিং (অবৈধ ভাবে অর্থ পাচার) মামলায় জড়িয়ে পড়ে।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে, হায়দরাবাদের এক চিকিৎসক অভিযোগ করেছেন ওই সংস্থার বিরুদ্ধে। ৩৪.৮ লক্ষ টাকার বিনিময়ে তাকে ওই গ্রুপ যে জমি বিক্রি করেছে, আদতে সেই জমির অস্তিত্বই নেই বলে চিকিৎসকের অভিযোগ। মহেশ বাবুকে ওই মামলায় যুক্ত করা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে সাই সূর্য ডেভেলপার্স ও সুরানা গ্রুপের আর্থিক তছরুপের মামলায় মহেশকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, সাই সূর্য ডেভেলপার্সের মালিক কাঁচারলা সতীশ চন্দ্র গুপ্তার বিরুদ্ধে গ্রিন মিডোস নামে একটি প্রকল্পের ডেলিভারি গাফিলতির অভিযোগে পুলিশি তদন্তের মুখে পড়েছিলেন। মহেশ বাবু এই প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং চেক এবং নগদের মাধ্যমে তাকে এর জন্য ৫.৯ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে জানা গেছে।

তবে সূত্রটি সংবাদ সংস্থাকে জানিয়েছিল যে, অভিনেতাকে অভিযুক্ত হিসাবে তদন্ত করা হচ্ছে না। তিনি এই কেলেঙ্কারিতে জড়িত নাও থাকতে পারেন। তারা জানিয়েছিলেন যে তিনি ‘অভিযুক্ত জালিয়াতির বিষয়ে না জেনেই অভিযুক্ত সংস্থাগুলির রিয়েলটি প্রকল্পগুলিকে সমর্থন করে থাকতে পারেন।

মহেশ বাবুকে সর্বশেষ ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবি ‘গুন্টুর কারাম’ এ দেখা গিয়েছিল। যেখানে প্রকাশ রাজ, রাম্যা কৃষ্ণন এবং শ্রীলীলা অভিনয় করেছিলেন। অভিনেতা এখন এসএস রাজামৌলির জঙ্গল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘এসএসএমবি ২৯’ এর শুটিং করছেন। এতে প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারনও অভিনয় করেছেন। যদিও নির্মাতারা ছবিটি সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করেননি।

Tags: জনপ্রিয়তেলুগু সুপারস্টারমহেশ বাবু
Previous Post

নেত্রকোণার আওয়ামী লীগের সাবেক মেয়র গ্রেপ্তার

Next Post

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল দিল শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা বাংলাদেশে টি-টুয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দল দিল শ্রীলঙ্কা

বিভিন্ন সিনেমার চরিত্রের একত্রিত ছবি, নাটকীয় ও রঙিন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ সিনেমায় ছয় মাস: ব্যবসা করেছে কেবল ঈদের ৫ ছবি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT