চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বার্থপর নয়, এখনকার শিল্পীরা অনেক বেশি উদার: মাহফুজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 06, মার্চ 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর মাহফুজ আহমেদ ছবি, বাংলা সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

কেউ মজেছেন দৃশ্যায়নে, কেউ আবার সুর-সংগীত, গায়কী বা গানের কথায়। আবার কেউ কেউ মুগ্ধ হয়েছেন রোমান্সে। দর্শকদের এমন হাজারও প্রশংসাসূচক মন্তব্য প্রকাশিত ‘মেঘের নৌকা’ গানটিতে।

যে গান দিয়ে প্রথমবার দেখা গেল মাহফুজ আহমেদ ও শবনম বুবলীকে। শুধু দর্শক নন, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবির এ গানটি নিয়ে মুগ্ধতা প্রকাশ করে নিজেদের ফেসবুক ও ফ্যান পেজে পোস্ট করেছেন শাবনূর, মেহজাবীন, মেহের আফরোজ শাওন, পরীমনি, আরিফিন শুভ, মীর সাব্বির, সজল, ভাবনার মতো জনপ্রিয় অনেক তারকা।

সেই সঙ্গে অনেক শিল্পী-সংগীত পরিচালকরাও প্রশংসা শুভকামনা জানিয়ে বলছেন, ‘মেঘের নৌকা’ গানটির সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকেই সেরাটা উপহার দিয়েছেন।

সিনেমার কোনো গান নিয়ে তারকাদের নিজ উদ্যোগে এমন অ্যাপ্রিসিয়েশন নজিরবিহীন ঘটনা! দীর্ঘদিন পর আবার সিনেমা করে তারকা সহকর্মীদের এমন আন্তরিকতা ছুঁয়ে যাচ্ছে অভিনেতা মাহফুজ আহমেদের হৃদয়। বিষয়টি তাকে নতুন করে ভাবাচ্ছে। কথা বলার সময় বারবার তিনি ইমোশনাল হয়ে যাচ্ছিলেন। দর্শকদের পাশাপাশি মাহফুজ তার সহকর্মীদের এমন অ্যাপ্রিসিয়েশনে কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।

চ্যানেল আই অনলাইনকে মাহফুজ আহমেদ বলেন, যেভাবে সহকর্মীরা অকাতরে ভালোবাসা দেখাচ্ছে আমি বিষয়টি নিয়ে সবার প্রতি অভিভূত, কৃতজ্ঞ।

কথা প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এখনকার অনেক শিল্পীদের স্বার্থপর বলে মন্তব্য করে। নিজেদের ছাড়া তারা নাকি কাউকে বোঝে না। সত্যি বলছি, আমি তা একদমই অনুভব করছি না। আমি অনভুব করছি, এখনকার শিল্পীরা অনেক বেশি উদার। নিজেদের কথা না ভেবে ইন্ডাস্ট্রির কথা ভাবছে।

”তারা অনুভব করছে, এভাবেই একে অন্যের পাশে না থাকলে ইন্ডাস্ট্রি আগাবে না। এই আন্তরিকতা আমাকে সত্যি স্পর্শ করছে। আমার দীর্ঘদিনের শ্রম বিফলে যায়নি। যারা উদারতা দেখাচ্ছে আমি সবকিছু মনে রাখবো। তাদেরকে আমি আমার জায়গা থেকে অবশ্যই সবসময় আগলে রাখবো।”

নূরুল হুদা, আমাদের নূরুল হুদা, চৈতা পাগলার মতো বহু জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন মাহফুজ আহমেদ। পাশাপাশি শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, লাল সবুজ, জিরো ডিগ্রি- সিনেমাগুলো তার ক্যারিয়ারকে বড় পর্দায় অন্যরকম পরিচিতি এনে দেয়।

মাহফুজ আহমেদ জানান, ফেসবুকে তিনি মোটেও সক্রিয় নন। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ঘটছে তিনি নিয়মিত চোখ রাখতে পারেন না। আরও জানান, তাকে যদি জানানো হয় তবেই তিনি জানতে পারেন কে কি লিখছেন।

‘মেঘের নৌকা’ গানটি প্রকাশের পর থেকে মাহফুজ আহমেদ জেনেছেন দর্শকদের পাশাপাশি শোবিজের অনেকে শিল্পীরা তার প্রশংসা জানিয়ে লিখছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা বললেন, আমি আসলে কাকে রেখে কার কথা বলবো? অনেকের সঙ্গে আমি কখনও কাজ করিনি, ব্যক্তিগতভাবে সখ্যতা নেই কিন্তু তারাও গানটির প্রতি দরদ ও মুগ্ধতা জানাচ্ছেন। দীর্ঘসময় এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আমার সহকর্মীরা এখনও আমাকে তাদের পরিবারের একজন করে রেখেছে। তারা আমাকে ধরে রেখেছে এটা আমি অনুভব করেছি। শুধুই ভালোবাসা কৃতজ্ঞতা তাদের প্রতি।

প্রকাশের ছয়দিনের মাথায় ইউটিউব থেকে ৯ লাখের বেশি দর্শক দেখেছে ‘মেঘের নৌকা’। ইমরান-কোনালের গাওয়া গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর সংগীত ইমরানের। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ‘প্রহেলিকা’। তার আগেই প্রথম গান দিয়েই নজর কাড়লো সিনেমাটি।

Tags: আরিফিন শুভপরীমনিপ্রহেলিকাবুবলীভাবনামাহফুজ আহমেদমীর সাব্বিরমেহজাবীনমেহের আফরোজ শাওনলিড বিনোদনসজলসিনেমা
Previous Post

মালয়েশিয়া যাওয়া হলো না আহাদ আলীর

Next Post

নিখোঁজের তিনদিন পর ছাত্রের গলিত লাশ উদ্ধার

Next Post

নিখোঁজের তিনদিন পর ছাত্রের গলিত লাশ উদ্ধার

পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনায় ৫ জনের জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT