চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষে মাহাথির মোহাম্মদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 11, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাহাথির মোহাম্মদ হাসিমুখে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি ও প্রভাবশালী প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ আজ পা রাখলেন জীবনের এক শতকে। ১৯২৫ সালের ১০ জুলাই কেদাহর আলোর সেটারে জন্ম নেওয়া মাহাথির মোহাম্মদ তার ১০০তম জন্মদিন উদ্‌যাপন করছেন রাজনৈতিকভাবে নানা চড়াই-উতরাই ও অবিস্মরণীয় অবদানে ভরপুর এক শতাব্দীর সাক্ষী হয়ে।

৯ ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ মাহাথির মালয়েশিয়ার রাজনীতিতে প্রবেশ করেন গত শতকের মধ্যভাগে। প্রথমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১৯৮১ সালে এবং টানা ২২ বছর বারিসান ন্যাশনাল (বিএন) সরকারের শীর্ষে থেকে দেশ পরিচালনা করেন। পরে ২০১৮ সালে রাজনীতির মঞ্চে চমক দেখিয়ে পাকাতান হারাপান (পিএইচ) জোটের নেতৃত্বে পুনরায় প্রধানমন্ত্রী হন, যা ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী ছিল।

তার প্রথম প্রধানমন্ত্রিত্বের সময়েই মাহাথির আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তার নেতৃত্বেই নির্মিত হয় দেশটির পরিচিতি বহনকারী স্থাপনা—পেট্রোনাস টুইন টাওয়ার, কেএল টাওয়ার, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) এবং প্রশাসনিক শহর পুত্রাজায়া। মালয়েশিয়ার প্রথম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রোটন হোল্ডিংসের সূচনাও হয় তার হাত ধরে।

‘লুক ইস্ট পলিসি’ নামে খ্যাত তার কৌশলী উদ্যোগে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে শিক্ষা ও ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় হয়। এই নীতির মাধ্যমে মাহাথির এশিয়ার উন্নত দেশগুলোর অর্থনৈতিক মডেল অনুসরণে মালয়েশিয়াকে উজ্জীবিত করেন। অর্থনৈতিক খাতে বেসরকারিকরণ এবং শিল্পায়নের মাধ্যমে তিনি মালয়েশিয়াকে ‘এশিয়ান টাইগার’ হিসেবে বিশ্বদরবারে পরিচিত করান। এশিয়ায় আর্থিক সংকট চলাকালে মাহাথির সাহসী সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সহায়তা প্রত্যাখ্যান করেন এবং মূলধন নিয়ন্ত্রণসহ রিঙ্গিতের মান নির্ধারণে সাহসী পদক্ষেপ গ্রহণ করেন।

বর্তমানে তিনি কেদাহ, কেলানটান, তেরেঙ্গানু এবং পার্লিসে পিএএস-নেতৃত্বাধীন রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক পরিমণ্ডলে মাহাথির বরাবরই একটি বিভাজনমূলক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ঐক্য সরকারের অন্যতম দল পিএইচ এবং উমনোর সমালোচনায় তিনি বরাবরই সরব।

মাহাথির এবং তার স্ত্রী ডা. সিতি হাসমাহ আলীর (৯৮) ঘরে সাত সন্তান—মেরিনা, মির্জান, মেলিন্ডা, মোখজানি, মুখরিজ, মাইজুরা এবং মাজহার। তাদের পরিবার মালয়েশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখে চলেছে।

Tags: মালয়েশিয়ামাহাথির মোহাম্মদ
Previous Post

জবিতে দুই দলের সংঘর্ষে সহকারী প্রক্টর লাঞ্ছিত

Next Post

বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা

Next Post
অপরাধ স্থান চিহ্নিত করতে ক্রাইম সিনে পুলিশ ও তদন্তকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা

রংপুরের ক্রিকেটাররা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদের বোলিং তাণ্ডবে রংপুরের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT