চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়িতে পড়ে গিয়ে হাসপাতালে মাহাথির মোহাম্মদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 06, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পড়ে গিয়ে আহত হয়েছেন। এই ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনে দুর্ঘটনার শিকার হওয়ার পর ১০০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয় বলে জানিয়েছেন তার এক সহযোগী।

বার্তা সংস্থা এএফপিকে মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, বাড়ির বারান্দার এক অংশ থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান। এরপর তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

থিরের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে সুফি ইউসুফ বলেন, তিনি সচেতন আছেন। এই মুহূর্তে তাকে ভর্তি রাখা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি বলা খুবই কঠিন।

সাম্প্রতিক বছরগুলোতে মাহাথির মোহাম্মদ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত জুলাই মাসে নিজের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি পিকনিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মাহাথির মোহাম্মদ এর আগে হৃদরোগজনিত সমস্যায় একাধিকবার বাইপাস অস্ত্রোপচার করিয়েছেন। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থার বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

মাহাথির মোহাম্মদ প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল ৯৪ বছর, তখন তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক নির্বাচিত সরকারপ্রধান হিসেবে পরিচিত ছিলেন।

Tags: মাহাথির মোহাম্মদহাসপাতাল
Previous Post

নরসিংদীতে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

Next Post

ডোপিং পরীক্ষার অধীনে আনা হবে গিল-বুমরাহ-স্মৃতিসহ ভারতের ৩৪৭ ক্রীড়াবিদকে

Next Post
স্মৃতি এবং গিল

ডোপিং পরীক্ষার অধীনে আনা হবে গিল-বুমরাহ-স্মৃতিসহ ভারতের ৩৪৭ ক্রীড়াবিদকে

নেইমার

অবসরের কথা ভেবেই ফেলেছিলেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT