চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্ধবকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 29, জুন 2022
in আন্তর্জাতিক
A A
উদ্ধব ঠাকরে, ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নেতা, ভাবনাচিন্তা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নির্দেশ দিলেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়াড়ি৷ রাজ্যপাল আস্থা ভোটের নির্দেশ দিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব ঠাকরের দল।

আগামীকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় এই আস্থা ভোট হবে বলে রাজভবন থেকে মহারাষ্ট্র বিধানসভার সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে৷ এর জন্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে৷

আস্থা ভোটের দিনক্ষণ চূড়ান্ত হতেই গুয়াহাটি থেকে মুম্বাই ফিরছেন একনাথ শিন্ডে এবং তার অনুগামী বিধায়করা৷ এ দিন সকালে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দেন তারা৷ তবে সরাসরি নয়, আজ বিকেলে অসম থেকে প্রথমে গোয়ায় পৌঁছবেন বিদ্রোহী বিধায়করা৷ এর পর সিআরপিএফ নিরাপত্তায় আগামিকাল সকালে মুম্বাই পৌঁছবেন তারা৷ উদ্দেশ্যটা স্পষ্ট, কোনওভাবেই উদ্ধবের দল যেন বিদ্রোহী বিধায়কদের কাছে না ঘেঁষতে পারে, তা নিশ্চিত করা৷

তবে মহারাষ্ট্রের রাজ্যপাল আস্থা ভোটের নির্দেশ দিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে উদ্ধব ঠাকরের দল৷ সুপ্রিম কোর্টে তারা আবেদন করে জানিয়েছে, বিদ্রোহী ১৬ জন বিধায়ক এখনও সদস্যপদ খারিজ নিয়ে কোনও জবাব দেননি৷ এই পরিস্থিতিতে রাজ্যপালের আস্থা ভোটের নির্দেশ বেআইনি বলেই দাবি উদ্ধব ঠাকরে শিবিরের৷

সুপ্রিম কোর্টই জানিয়েছিল, আগামী ১২ জুলাইয়ের মধ্যে একনাথ শিন্ডে সহ এই ১৬ জন বিদ্রোহী বিধায়ককে তাদের সদস্যপদ খারিজ নিয়ে বিধানসভার ডেপুটি স্পিকারকে জবাব দিতে হবে৷ শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর দাবি, এই পরিস্থিতিতে আস্থা ভোট হলে তা সুপ্রিম কোর্টের নির্দেশেরই অবমাননা হবে৷

শিন্ডে শিবিরের কাছে যে সংখ্যক বিধায়ক রয়েছে, তাতে উদ্ধব ঠাকরে সরকার যে সংখ্যালঘু, তা স্পষ্ট৷ এই পরিস্থিতিতে যে কোনও মূল্যে আস্থা ভোট ঠেকাতে মরিয়া উদ্ধব শিবির৷ এই পরিস্থিতিতে সরকার বাঁচাতে হয় কিছু সংখ্যক বিদ্রোহী বিধায়কের সমর্থন প্রয়োজন উদ্ধবের৷ কারণ ডেপুটি স্পিকার চিঠি দিলেও সুপ্রিম কোর্টের নির্দেশে ১৬ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের বিষয়টি আটকে গিয়েছে৷

গতকাল মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে দেখা করে আস্থা ভোটের নির্দেশ দেওয়ার জন্য আর্জি জানিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ৷ তার পরেই আস্থা ভোটের নির্দেশ দেন রাজ্যপাল৷ ফলে রাজ্যপালের ভূমিকা কতটা নিরপেক্ষ, তা নিয়েও প্রশ্ন তুলেছে শিবসেনা৷

Tags: উদ্ধব ঠাকরে
Previous Post

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন

Next Post

দরজি হত্যার পর ভারতের রাজস্থানে উত্তেজনা

Next Post
রাজস্থানে একটি রাস্তার উপর আগুনের ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দরজি হত্যার পর ভারতের রাজস্থানে উত্তেজনা

পদ্মা সেতু পার হওয়ার আনন্দ-অনুভূতি, সূর্যোদয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু পার হওয়ার আনন্দ-অনুভূতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT