চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাপাত্তা লেডিস’র রেকর্ড ভাঙল, কী এমন আছে ‘মহারাজা’য়?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 17, জুলাই 2024
in বিনোদন
A A
মহান রাজা সিনেমার চরিত্রের রক্তাক্ত দৃশ্য, নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির ভিন্ন ধরনের একটি সিনেমা প্রকাশ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ‘মহারাজা’ শিরোনামের এই সিনেমাটি প্রথমে ১৪ জুন হলে মুক্তি দেওয়া হয়। ঠিক একমাস পর রোববার (১৪ জুলাই) নেটফ্লিক্সে প্রকাশ করা হয়েছে। হলে তেমন সাড়া ফেলতে না পারলেও, ওটিটি-তে প্রকাশের পরপরই দর্শকদের মাঝে এই সিনেমা ‘হাইপ’ তৈরি করেছে।

তামিল ছাড়াও হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে মহারাজা। ছবিটি মাত্র দুইদিনে ৩.২ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড গড়েছে। বর্তমানে এটি নেটফ্লিক্সের তিন নম্বরে আছে।

মুক্তির প্রথম তিন দিনের আয়ের হিসাবে ‘মহারাজা’ পেছনে ফেলেছে এবছরের বড়ে মিয়া ছোটে মিয়া (২.৯ মিলিয়ন ভিউজ) এবং লাপাত্তা লেডিস (২.২ মিলিয়ন ভিউজ)-কেও।

শুধু ভারতে নয়, পুরো বিশ্বের দর্শকরাই দেখছেন এই ছবি। ১৪টি দেশের কন্টেন্টের ট্রেন্ডিং তালিকায় ১০-এ আছে এই ছবি।

বিজয় সেতুপতি ছাড়াও, এই সিনেমার আরেক আকর্ষণ হলো পরিচালক অনুরাগ কাশ্যপ। না, মহারাজা’র পরিচালক হিসেবে ছিলেন না তিনি। বরং একজন অভিনয় শিল্পী হিসেবে প্রথমবার হাজির হন ক্যামেরার সামনে। তাও একেবারে সেতুপতির মুখোমুখি! তাকে এমন ভয়ঙ্কর খল চরিত্রে কখনো পর্দায় দেখা যাবে, তা হয়তো কেউ কখনো কল্পনাও করেনি।

খুব সাধারণভাবে শুরু হয়েছে সিনেমাটি। কিন্তু পরতে পরতে থ্রিলার আর টুইস্ট রয়েছে। দুর্দান্ত ক্লাইম্যাক্সের জন্য নেটিজেনরা ‘মহারাজা’ সিনেমাকে ‘মাস্টারপিস’ বলে আখ্যায়িত করছে।

সিনেমাটি পরিচালনা করেছেন নিথিলান সমিলাথন। সেতুপতি মূল চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম মহারাজা, যিনি পেশায় একজন নাপিত। অপরদিকে, অনুরাগ অভিনয় করেছেন সিলভা নামের খল চরিত্রে। সিলভা একটি দোকান চালালেও, মূলত পেশায় চোর। ঘটনাক্রমে তাদের জীবন জড়িয়ে যায়। চলে লড়াই।

সূত্র: কইমই

Tags: বিজয় সেতুপতিমহারাজা
Previous Post

চলে গেলেন আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা

Next Post

উর্বশীর ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে শোরগোল!

Next Post
উর্বশীর ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে শোরগোল!. Channel i News - চ্যানেল আই নিউজ

উর্বশীর ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে শোরগোল!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভের ছবি, সবুজ গাছপালা ও আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বিকেল ৪টার মধ্যে জাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT