চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম মারা গেছেন 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:33 অপরাহ্ন 06, মার্চ 2025
in জনপদ, মাগুরা
A A
মাগুরার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম এর ছবি, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাসদ নেতা এবং বিভিন্ন লড়াই-সংগ্রামের পরিচিত মুখ জহুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি গ্রামের বাড়ি বেলনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বাদ জোহর জানাযা শেষে তাকে বেলনগর কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের পিতা আব্দুল জলিল সর্দার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। জহুরুল ইসলাম ছাত্রজীবনে স্থানীয় মাগুরা মহকুমা ছাত্রলীগের নেতা ছিলেন। ৬৯-এর গণঅভ্যুত্থানে তিনি অংশগ্রহণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অধিনায়ক আকবর হোসেনের নেতৃত্বে আকবর বাহিনীতে যোগ দেন এবং শ্রীকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবস্থান করে যুদ্ধে অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ যোগদান করেন।

তার মৃত্যুতে মাগুরা জেলা জাসদ, সুরসপ্তক মাগুরা, আকবর হোসেন স্মৃতি পরিষদ গভীর শোক প্রকাশ করেছে।

Tags: মাগুরা
Previous Post

ওয়ানডেকে বিদায় বলে দেয়া মুশফিকের যত রেকর্ড

Next Post

আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য কি রাজনৈতিক?

Next Post
প্রধান উপদেষ্টা রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য কি রাজনৈতিক?

রোহিঙ্গা শিবিরের ঝুঁকিপূর্ণ ও অস্থির পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্ধেকের বেশি কমিয়েছে জাতিসংঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT