চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজার করার সময় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা

শামীম খান by শামীম খান
3:56 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2022
in জনপদ, মাগুরা
A A
রাস্তায় পড়ে থাকা একজনের দেহের ছবি, যেখানে রক্তের দাগ দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরার মহম্মদপুর উপজেলায় হাটের মধ্যে আতর লস্কর (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আতর লস্কর মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নের উরুরা গ্রামের মৃত যদন লস্করের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে আতর লস্কর দু’জন গ্রামবাসীকে নিয়ে বাড়ির পাশে কানুটিয়া সাপ্তাহিক হাটে বাজার করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে আতর লস্করের মৃত্যু হয়।

নিহত আতরের বড় ছেলে উজ্জল লস্কর বলেন, আমার বাবা নিরীহ প্রকৃতির মানুষ। গ্রামে ক্ষমতাসীন দলের দুই নেতার মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। গত ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তুচ্ছ ঘটনায় শনিবার গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই বিরোধের জেরে তারা বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কয়েকবার তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। প্রকাশ্যে দিনের বেলা হাটের মধ্যে শত শত লোকের সামনে আমার বাবাকে চিহ্নিত লোকজন আমার বাবাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গ্রাম্য দলাদলি ও পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ২ জন আটক আছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

Tags: কুপিয়ে হত্যামাগুরা
Previous Post

গাজী মাজহারুল আনোয়ারকে বিদায় জানালো চ্যানেল আই

Next Post

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯

Next Post
রংপুরে বাস দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রবেশদ্বার, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদিনে দুই বন্দির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT