চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরা হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত শিশু রোগী

শামীম খান by শামীম খান
8:42 অপরাহ্ন 24, নভেম্বর 2023
in জনপদ, মাগুরা
A A
মাগুরা হাসপাতালে ঠাণ্ডাজনিত শিশু রোগীর ভিড়, চিকিৎসক ও রোগীর সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের মৌসুমের শুরুতেই মাগুরায় বেড়েছে শিশুদের ঠাণ্ডাজনিত অসুখ নিউমনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা মাত্র ২০টি, কিন্তু প্রতিদিন এই দুটি অসুখে আক্রান্ত হয়ে গড়ে ২০ থেকে ২৫ শিশু রোগী ওয়ার্ডে আসছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ১১৬ শিশু রোগী শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। ফলে নির্ধারিত শয্যায় জায়গা না হওয়ায় অনেক শিশুকেই আশ্রয় নিতে হচ্ছে মেঝে ও বারান্দায়।

মাগুরা ২৫০ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়- ঠাণ্ডা, ডায়রিয়া, নিউমনিয়া রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু গাদাগাদি করে চিকিৎসা সেবা নিচ্ছে। এমনকি এক বেডে দুইজন শুয়ে চিকিৎসা নিতে দেখা যায়।

দোড়ামতনা গ্রাম থেকে ডায়রিয়া আক্রান্ত শিশু সন্তানকে নিয়ে চিকিৎসা নিতে আসা ফাতেমা বেগম নামের এক নারী বলেন, হাসপাতালে ভর্তির চারদিন হলো। ডাক্তার এসে চিকিৎসা দিচ্ছেন। তবে সব ধরনের ওষুধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি কিছু ওষুধের ব্যবস্থা করে দেয় আমাদের উপকার হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নামে ২৫০ শয্যা হাসপাতাল হলেও সেটা এখনো খাতা-কলমে রয়েছে। শিশু ওয়ার্ডে শিশু রোগীর জন্য ডাক্তার রয়েছে তিন জন। ১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত শিশু ওয়ার্ডে ঠাণ্ডা ও ডায়ারিয়া আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের শিশু বিষয়ক ডাক্তার তানভির রহমান বলেন, এখন শীতের শুরুতে শিশুদের ঠাণ্ডাজনিত রোগ বেশি দেখা দিচ্ছে। তবে সারা বছর কম বেশি এই দেখা যায়। এই শীতের শুরুতে কুয়াশা যখন পড়ে অনেক সময় শিশুর মা সচেতন থাকেন না, যে কারণে শিশু ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়। এ সময় ধুলা বেশি হয়। যার ফলে দ্রুত জীবাণু এক বাচ্চা থেকে আরেক বাচ্চার মধ্যে সংক্রমিত হয়।

অপরদিকে শীতের শুরুতে বিভিন্ন জলাশয়ে পানির স্রোত কমে যায়। যার ফলে জীবাণুর ধরন পাল্টে যায়। এ কারণে শীতের শুরুতে ডায়রিয়াজনিত রোগীর সংখা বেশি পাওয়া যায়। লবন পানি স্যালাইন দিয়ে নাখ পরিস্কার করা। খুব শ্বাসকষ্ট হলে নেবুলাইড করা যেতে পারে। ডায়ারিয়ার ক্ষেত্রে বাচ্চাকে খাবার স্যালাইন খাওয়ান এবং পরিস্কার-পরিচ্ছন্নতা মেনে চললে শিশুর ঠাণ্ডাজনিত রোগের হাত থেকে মুক্ত হওয়া সম্ভব।

Previous Post

এচেভেরির হ্যাটট্রিকে ব্রাজিলকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

Next Post

প্যারোলে মুক্তি পাচ্ছেন প্রেমিকাকে হত্যা করা পিস্টোরিয়াস

Next Post
দম্পতি হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারোলে মুক্তি পাচ্ছেন প্রেমিকাকে হত্যা করা পিস্টোরিয়াস

নির্বাচন কেন্দ্রের রাজনৈতিক প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করেছে বিভিন্ন দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT