চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2025
in চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A
চাঁপাইনবাবগঞ্জে মাঘী বান্নী গঙ্গাস্নান উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে মাঘী বান্নী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকে চন্দ্র মাসের তারিখ হিসেবে প্রতি বছর রাজশাহী অঞ্চলের হিন্দু সম্প্রদায় উপজেলার তর্তিপুর এলাকায় পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমের কাছে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।

এ গঙ্গাস্নান প্রতি বছরের মাঘ মাসে অনুষ্ঠিত হয় বলে একে মাঘী বান্নী স্নান বলে। কিন্তু চাঁদের উপর নির্ভর করে কোন কোন বছর ফাল্গুন মাসেও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে।

চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী অঞ্চলের নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বাস, মিনিবাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে দূর-দূরান্ত থেকে গঙ্গাস্নান অনুষ্ঠানে যোগ দিতে আগের দিন থেকেই পৌরাণিক জাহ্নুমুনির আশ্রমে আসতে শুরু করে। দুপুর পর্যন্ত তীর্থযাত্রীদের আসা অব্যাহত ছিল। সকালে স্থানীয় গঙ্গাস্নান পর্ব শেষ করে বিভিন্ন ধরনের ভুড়িভোজ করে থাকেন পুণ্যার্থীরা।

এদিকে, গঙ্গাস্নান উপলক্ষে দিনব্যাপী মেলায় প্রসাধনী, কাঠের আসবাবপত্র, হিন্দু ধর্মের বিভিন্ন উপকরণ, মিষ্টি ও খাবার দোকান, পূজা এবং পালাক্রমে কীর্তনের আয়োজন করা হয়। গঙ্গাস্নানকে ঘিরে গোটা তর্তিপুর এলাকা হিন্দু সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়।

তর্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, পৌরাণিক যুগ থেকে উত্তরবঙ্গের অন্যতম তীর্থস্থান তর্তিপুর গঙ্গাস্নানে বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে বিকেল পর্যন্ত স্নানকার্য সম্পন্ন করেন। এ স্নান করলে মানব জীবনের পাপমোচন ও অকল্যাণ দূর হয়। এ বছর লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে।

আশরাফুল ইসলাম রঞ্জু, চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

Tags: শিবগঞ্জ
Previous Post

স্বাস্থ্য খাতে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি

Next Post

ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন সাফজয়ী মাতসুশিমা সুমাইয়া

Next Post
সাফজয়ী ফুটবল খেলোয়াড় সুমাইয়া স্বর্ণপদক ও ট্রফি নিয়ে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন সাফজয়ী মাতসুশিমা সুমাইয়া

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান ও আবদুস সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করে রায় প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT