চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা: আলোচিত সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
11:51 পূর্বাহ্ন 06, মে 2026
in - টপ লিড নিউজ, অপরাধ, ময়মনসিংহ
A A
বাংলাদেশের একজন মাদ্রাসা শিক্ষক, পাঞ্জাবি ও টুপি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ (৬ মে) বুধবার ময়মনসিংহে এক সংবাদ সম্মেলনে তাকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তরের কথা জানানো হয়। এর আগে মঙ্গলবার (৫ মে) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনার মদন উপজেলায় সংঘটিত ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার মদন থানায় মামলা দায়ের করেন। মামলায় আমান উল্লাহ সাগরকে একমাত্র আসামি করা হয়।

অভিযুক্ত আমান উল্লাহ সাগর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা এবং হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি চার বছর আগে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন বলে জানা গেছে।

মামলার এজাহার অনুযায়ী, নির্যাতিত শিশু শিক্ষার্থীক নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করতেন। বাবা-মায়ের বিচ্ছেদের পর তার মা সিলেটে গৃহপরিচারিকার কাজে যুক্ত হন। সম্প্রতি শিশুটির শারীরিক অসুস্থতা ও পরিবর্তন দেখা দিলে বিষয়টি সামনে আসে। পরে মায়ের সঙ্গে ক্লিনিকে নেওয়া হলে পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। এর মধ্যেই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

Tags: মাদ্রাসা শিক্ষকশিশু ধর্ষণ
Previous Post

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

Next Post

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

Next Post
পেশোয়ারের মার্কিন কনস্যুলেটের বাইরে ডিপার্টমেন্ট অব স্টেটের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে পেশোয়ারের মার্কিন কনস্যুলেট বন্ধ ঘোষণা

ভারতীয় রাজনীতির নেতারা একটি ব্রিজের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপি ক্ষমতা গ্রহণের পরে কী কী বদলাতে পারে পশ্চিমবঙ্গে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT