চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদাগাস্কারে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 26, আগস্ট 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
মাদাগাস্কার স্টেডিয়ামের আউটডোর দৃশ্য, শহর ও জলাশয় পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদাগাস্কারে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন মারা গেছেন। আহত হয়েছে আরও অন্তত ৮০ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির রাজধানী আন্তানানারিভোর জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় শুক্রবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে। স্টেডিয়ামে উপস্থিত থাকা দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন, যা ধারণ ক্ষমতার চেয়েও বেশি। ভিড়ের মধ্যে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ২০১৯ সালেও মাদাগাস্কারের মহামাসিনা স্টেডিয়ামে একই ঘটনা ঘটেছিল। সে সময় ১৫ জন নিহত হয়েছিল।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ১৯৭৭ সালে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের প্রবর্তন করে। ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মরিশাস, সিশেলস, কমোরোস, মাদাগাস্কার, মায়োট, রিইউনিয়ন ও মালদ্বীপ এতে অংশ নেয়। গেমসটি মূলত একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা।

Tags: মাদাগাস্কারলিড স্পোর্টস
Previous Post

অসময়ে চলে গেলেন রেসলিং কিংবদন্তী

Next Post

লাইভ চলাকালে উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে উপস্থাপিকা ও অতিথির সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইভ চলাকালে উপস্থাপিকাকে বিয়ের প্রস্তাব

বিভিন্ন চরিত্রে অভিনয়শিল্পীদের ছবি, সুমনকে নিয়ে দর্শকের জয়ধ্বনি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুমনকে নিয়ে দর্শকের জয়ধ্বনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT