চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্র নিয়ে ‘পাগলা আতঙ্ক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 07, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে যানজটের ছবি, ট্রাক ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরোধপূর্ণ অঞ্চল জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নিযে ‘পাগলা আতঙ্ক’ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন এক ইউক্রেনিয়ান কর্মকর্তা। কিয়েভ আক্রমণ চালাতে পারে এই ভয়ে বিদ্যুৎকেন্দ্রের একেবারে কাছের ইনারহোডারসহ জাপোরিঝিয়া অঞ্চলের ১৮টি সেটেলমেন্ট থেকে লোকজনকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।

রোববার ৭ মে বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী জাপোরিঝিয়া অঞ্চল থেকে হাজার হাজার গাড়িতে এসব মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেনের মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভ বলেন, পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পর এসব মানুষকে নিয়ে গাড়িগুলো ঘটনাস্থল ত্যাগ করেছে। এছাড়াও এমন অবস্থায় ওই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে’ বলে সতর্ক করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।

এ সংস্থার পরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের অবস্থা ক্রমশ এমন অবস্থায় যাচ্ছে, যা অপ্রত্যাশিত এবং ভয়াবহ বিপজ্জনক। এ নিয়ে আইএইএ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, এখনও ওই স্থাপনায় অবস্থান করছেন অপারেটিং স্টাফরা। ফলে এই স্থাপনা নিয়ে ক্রমেই উত্তেজনা, হতাশা বৃদ্ধি পাচ্ছে।

সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে নিয়ে এবং তাদের পরিবারকে নিয়ে সৃষ্টি হয়েছে এক চ্যালেঞ্জিং পরিবেশ। আইএইএ বিশেষজ্ঞরা বলছেন, তারা ওই বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে যেসব তথ্য পাচ্ছেন তাতে বলা হয়েছে, ইনারহোডারসহ আশপাশের এলাকার লোকজনকে সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে। এই ইনারহোডারেই বসবাস করেন বিদ্যুৎকেন্দ্রের বেশিরভাগ স্টাফ।

ওই অঞ্চলে ক্ষমতায় রাশিয়া প্রতিষ্ঠিত সরকারপ্রধান ইয়েভগেনি বালিতস্কি বলেছেন, কয়েকদিন ধরে শত্রুপক্ষ ফ্রন্টলাইনের খুব কাছে বসতিতে গোলা নিক্ষেপ বৃদ্ধি করেছে। তাই আমি লোকজনকে সেখান থেকে উদ্ধার করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে সব শিশু এবং তাদের পিতামাতাকে, প্রবীণ ব্যক্তিদের, চলাচলে অক্ষম ব্যক্তিদের এবং হাসপাতালে থাকা রোগিদের উদ্ধারের সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে এই বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সতর্কতা দিয়েছে আইএইএ। গত বছর আগ্রাসন চালানোর কয়েকদিনের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র দখলে নেয় রাশিয়া। তার আগে গোলা নিক্ষেপের ফলে অস্থায়ীভাবে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Tags: জাপোরিঝিয়ারাশিয়া-ইউক্রেন
Previous Post

‘সুরমা সুরমা’ হিট হওয়ায় ইমরান-কোনালের কাছে ট্রিট চাইলেন শাকিব

Next Post

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ে যতো আয়োজন

Next Post
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান ও অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ে যতো আয়োজন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT