চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কূটনীতি ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ম্যাখোঁর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 19, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বক্তৃতা দিচ্ছেন, পেছনে সাদা প্রাচীর।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তির পথে এগিয়ে না এলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

সোমবার ১৮ আগস্ট এই আহ্বান জানান তিনি। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

হোয়াইট হাউসে আলোচনার পর ম্যাখোঁ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারি এবং তিনি বিশ্বাস করেন যে, প্রেসিডেন্ট পুতিনও একটি শান্তি চুক্তি চান। কিন্তু যদি শেষ পর্যন্ত এই প্রক্রিয়া প্রত্যাখ্যানের মাধ্যমে শেষ হয়। তাহলে আমরাও বলতে প্রস্তুত যে, আমাদের নিষেধাজ্ঞা বৃদ্ধি করা দরকার।

তিনি ভারতের ওপর ট্রাম্প প্রশাসন আরোপিত সাম্প্রতিক দ্বিতীয় নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করেন। পুতিনের ইউক্রেন আক্রমণের ফলে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞার কারণে জ্বালানি খরচ কমিয়ে দেওয়ার পর ভারত রাশিয়ার জ্বালানির একটি প্রধান ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে।

ম্যাখোঁ বলেন, ‘ভারতের ওপর দ্বিতীয় নিষেধাজ্ঞার ‘অনেক প্রভাব পড়েছে’।

আলাস্কায় আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানানোর তিন দিন পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

ট্রাম্প আবারও প্রকাশ্যে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। তিনি জেলেনস্কি নয় পুতিনের পক্ষ নেন। তিনি রাশিয়ার জোর করে দখল করা সমস্ত অঞ্চল রক্ষা করার ওপর জোর দিয়েছেন।

মার্কিন নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আগে ইউক্রেনকে ছাড় দেওয়া প্রয়োজন। ট্রাম্প এমন কিছু বলেছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যাখোঁ বলেন, না, এটি মোটেও আলোচনা করা হয়নি। আমরা এ থেকে অনেক দূরে।

তিনি বলেন, ট্রাম্প এবং ইউরোপীয় নেতারা একমত হয়েছেন যে রাশিয়ার সঙ্গে ভবিষ্যতের চুক্তিতে ইউক্রেনের সামরিক বাহিনীর আকারের ওপর কোনও বিধিনিষেধ থাকতে পারে না।

ওয়াশিংটনে বৈঠকে থাকা সমস্ত নেতা ‘যে কোনও আক্রমণের চেষ্টা প্রতিহত করতে পারার মতো একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনীর’ প্রয়োজনীয়তাকে সমর্থন করেন।

রাশিয়া ও ইউক্রেন ‘আগামী দিনে’ পুনরায় যোগাযোগ শুরু করবে এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে’ ট্রাম্প,  পুতিন ও জেলেনস্কির একটি সম্ভাব্য ত্রি-পক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে ম্যাখোঁ আশাবাদ ব্যক্ত করেন।

Tags: ফরাসি প্রেসিডেন্ট
Previous Post

প্রথম ম্যাচের আগে রিয়াল কোচের অনেক অভিযোগ

Next Post

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post
বঙ্গোপসাগরে লাল পতাকা উড়ছে, উপকূলে একজন ব্যক্তি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত

নকল জাস্টিন বিবার নাইট ক্লাবে, লঙ্কা কাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাইট ক্লাবে নকল জাস্টিন বিবার, ঘটলো লঙ্কা কাণ্ড!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT