চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 21, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগালেও সেই আবেশে মজে থাকতে চান না নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের জয়কে অতীত ধরে ম্যাকাইয়ে ভিন্ন কন্ডিশনে নতুন করে শুরুর তাগিদ দিয়েছেন অধিনায়ক।

শনিবার থেকে ম্যাকাইয়ে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটি। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ চায় ডারউইন সাফল্যের ধারাবাহিকতা। তবে ম্যাচের আগে শান্তর বার্তা- আগের জয় নিয়ে অতিরিক্ত আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই।

আত্মবিশ্বাসের কথা মেনে নিলেও নতুন চ্যালেঞ্জে দ্রুত মনোযোগ ফেরানোর গুরুত্ব শান্তর কণ্ঠে, ‘এরকম একটা জয় অবশ্যই আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে খুব তাড়াতাড়ি ওখান থেকে ফেরত আসা খুবই গুরুত্বপূর্ণ। ওটা অতীত হয়ে গেছে। এখন এই কন্ডিশনে আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এই কন্ডিশনে কীভাবে মানিয়ে নিতে পারি, এটা নিয়ে গত দুদিন আমরা প্রস্তুতি নিয়েছি।’

ডারউইনের জয় শুধু বাংলাদেশ দলের জন্য নয়, দেশের ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা গর্বের মুহূর্ত বলেছেন শান্ত। তবে সেই আবেগ সঙ্গে নিয়ে নতুন ম্যাচে নামতে চান না তিনি। বলেছেন, ‘হ্যাঁ, এটা সব খেলোয়াড়ের জন্য, একটি গর্বের মুহূর্ত। কিন্তু আমার মনে হয়, যা হওয়ার হয়ে গেছে। এটা এখন অতীত। এবং আমাদের আবার পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে হবে।’

অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে, এমন বাস্তবতা মাথায় রেখে ফলাফল নিয়ে আগেভাগে ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ বা সিরিজ জয়ের চিন্তা না করে প্রতিটি সেশনে পরিকল্পনা অনুযায়ী খেলাই সাফল্যের চাবিকাঠি বলেছেন।

‘এতদূরে চিন্তা করতে চাই না, আমার মনে হয় যদি প্রক্রিয়াটা ঠিকমতো অনুসরণ করি, আমরা প্রত্যেক সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, ফলাফল স্বাভাবিকভাবে আসবে।’

অস্ট্রেলিয়ার দীর্ঘ ক্রিকেট ঐতিহ্য ও অভিজ্ঞতার কথা টেনে শান্ত বলেছেন, এমন প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের প্রয়োজন বাড়তি ধৈর্য, ‘তারা ৫০ বছরেরও বেশি সময় ধরে খুব ভালো ক্রিকেট খেলছে। বাংলাদেশ টেস্ট দল হিসেবে আমরা ততটা অভিজ্ঞ নই। তাই আমাদের খুব ধৈর্যশীল হতে হবে, এবং এটাই ছিল পরিকল্পনা।’

Tags: কামিন্সবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টম্যাকাইলিড স্পোর্টসশান্তস্টার্ক
Previous Post

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

Next Post

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

Next Post
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

মাইকেল জ্যাকসনের স্টাইলিশ চেহারা, কালো চুল ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT