চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বেশকিছু সাহসী কাজ করেছি: বান্নাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 14, জুলাই 2022
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, সাহসী কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণে বছরজুড়ে ব্যস্ততা থাকে মাবরুর রশিদ বান্নাহর। বরাবরের মতো এবারও ভিন্ন ভিন্ন কনটেন্ট নিয়ে হাজির হন জনপ্রিয় এ নির্মাতা। ঈদুল আযহাতেও বান্নাহর পরিচালনায় নির্মিত হয়েছে ৭টি স্বল্পদৈর্ঘ্যের থটফিল্ম, একাধিক নাটক ও ওটিটির কাজ।

এসব কাজ নিয়ে বান্নাহ জানালেন, এমকে প্রডাকশনের ব্যানারে নির্মাণ করেছেন ৭টি স্বল্পদৈর্ঘ্য। প্রত্যেকটি কাজেই তিনি সাহসী গল্প বলেছেন। এসবের নাম হচ্ছে, বিজ্ঞাপন, ন্যাপকিন, হারাম, হাউজ হাসবেন্ড, গুড ব্যাড, মাই ফাদার নেম ইজ, সন অব অ্যা।

প্রতিটি শর্টফিল্ম গড়ে ৩০ মিনিটের, যেখানে অভিনয় করেছেন নীলয় আলমগীর, শামীম হাসান, জায়ের আলভি, পারসা ইভানা, সামিরা মাহি, সামান্তা প্রমুখ।

৭টি গল্পে ৭ রকম বার্তা দেয়ার চেষ্টা করেছেন বান্নাহ। তার কথা, যে কনসেপ্ট কেউ বলতে সাহস পায় না সেগুলো বানিয়েছি। কোনোটি কাঁদাবে, কোনোটি দর্শকদের ধাক্কা দেবে। সবমিলিয়ে গল্পগুলো দর্শকদের ভাবাবে তাই এজন্য নাম দেয়া ‘থটফিল্ম’।

এছাড়া বান্নাহর নাটকগুলোর মধ্যে রয়েছে ফারহান-কেয়া পায়েলের ‘আমি মধ্যবিত্ত বলছি’, জোভান-মাহির ‘মানুষ টোকাই’, ড্রেসআপ সেন্স নাই, সজলের ‘আদব বেয়াদব’, নীলয় আলমগীরের সাইট ক্যারেকটার, শামীম হাসান সরকারের ‘টিচিং নাকি চিটিং’, বাবা তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো, জায়ের আলভিকে নিয়ে এক্সপোজস্ট, নীলয় আলমগীর-ইভানার ‘ছেলেটির মুখ খারাপ’।

দেশে ইউটিউব জনপ্রিয় হওয়ার প্রথম দিকে (২০১৬ সাল) প্রথম শর্টফিল্ম তৈরি করেছিলেন বান্নাহ। নতুন আইডিয়ায় সেসব কাজ দর্শক পছন্দ করেছিল। নতুন করে স্বল্পদৈর্ঘ্য নির্মাণ প্রসঙ্গে বান্নাহ বলেন, প্রতিটি গল্পে ভিন্ন ভিন্ন বার্তা আছে। যে ইতিবাচক বার্তাগুলো নাটকের মাধ্যমে বলা হয় না সেগুলো শর্টফিল্মে দেয়া হয়েছে। ৭টি সাহসী গল্পের সাহসী নির্মাণ।

বান্নাহর বানানো সিঙ্গেল সিন স্টোরি ‘ত্রিপল এস’ আসছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। বান্নাহ জানান, এগুলো ওটিটির জন্য বানানো কাজ না। তিনটি কনটেন্ট গেল ঈদে ফেসবুক ও ইউটিউবে উন্মুক্তের পর বঙ্গ থেকে আরও কিছু কনটেন্ট চায়। সবমিলিয়ে নতুন করে ১৪টি শর্টফিল্ম বানানো হয়েছে।

সাইন্সফিকশন, এন্থলজি, হরর, ফ্যান্টাসি, রোমান্স, ফ্যামিলি-সোশ্যাল- ইমোশনাল- ইয়ুথ ড্রামা, ডার্ক ড্রামা, থ্রিলার, সহ বিভিন্ন জনরায় এক্সপেরিমেন্ট শর্টফিল্ম তৈরি করেন বান্নাহ। তিনি বলেন, কাজগুলো আমি বানিয়েছি, ওটিটি পছন্দ করে নিয়েছে। তাই ওটিটির জন্য আমার ডেবু প্রজেক্ট না।

তবে ইউটিউব, টিভি, ওটিটি সব মাধ্যম মিলিয়ে ১৫টির মতো কনটেন্ট ‘মায়ের ডাক’ খ্যাত এই নির্মাতার। বললেন, এবার সব মাধ্যমের দর্শকরা আমার কাজগুলো দেখতে পাচ্ছেন। টিভিতে প্রচারের কয়েকদিন পর কাজগুলো ইউটিউবে যাচ্ছে। এবার বেশ কিছু সাহসী কাজ করেছি। এর সঙ্গে কিছু ইমোশনাল কাজ করেছি, যেগুলো দর্শকরা আমার কাছে চায়।

বান্নাহ বলেন, কিছু কাজ করতে পারিনি, তাই মানসিক অপূর্ণতা আছে। যেগুলো শিগগির শুরু করবো। ওটিটির কাজ নিয়ে সিরিয়াস হচ্ছি। কয়েকটি কাজের জন্য কথা হয়ে আছে। সিনেমা নিয়ে কথা আলাপ করা আছে। সবকিছু এবার শুরু করবো।

Tags: ওটিটিনাটকনীলয় আলমগীরপারসা ইভানাবান্নাহবিজ্ঞাপনলিড বিনোদনশর্টফিল্মশামীম হাসানসামিরা মাহিসিনেমাহারাম
Previous Post

মেসিকে চুক্তি বাড়ানোর ‘প্রস্তাব’ পিএসজির

Next Post

পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়সুরিয়া-ভেল্লালাগেকে ডাকল শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কার ক্রিকেটাররা জয়ের আনন্দে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়সুরিয়া-ভেল্লালাগেকে ডাকল শ্রীলঙ্কা

রুহুল কবির রিজভী ভাষণে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে দেশ তলিয়ে গেছে: রুহুল কবির রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT