চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপের পর্যটন শিল্পের জনক এমইউ মানিক মারা গেছেন

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
12:36 পূর্বাহ্ন 31, আগস্ট 2025
in আন্তর্জাতিক
A A
প্রয়াত এমইউ মানিকের ছবি, মালদ্বীপের পর্যটন শিল্পের পেছনের ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপের পর্যটন শিল্পের পথিকৃৎ ও ইউনিভার্সাল এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান মোহাম্মদ উমর ‘এমইউ’ মানিক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৭২ সালে মালদ্বীপের প্রথম রিসোর্ট ‘কুরুম্বা মালদ্বীপ’ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের পর্যটন শিল্পের ভিত্তি স্থাপন করেন এমইউ মানিক। তার দূরদর্শিতা ও অক্লান্ত প্রচেষ্টার জন্য তিনি “দ্য ম্যান হু বিল্ট প্যারাডাইস” উপাধি অর্জন করেন। বর্তমানে পর্যটনই মালদ্বীপের প্রধান অর্থনৈতিক খাত।

তার মৃত্যুতে মালদ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় লিখেছেন, “মালদ্বীপকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এমইউ মানিকের অবদান অবিস্মরণীয়।”

সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহও তার সামাজিক উন্নয়নমূলক অবদানের প্রশংসা করেছেন।

মালদ্বীপের ইসলামিক মন্ত্রী ড. মোহাম্মদ শাহিম জানিয়েছেন, মৃত্যুর আগে মানিক হুলহুমালে’তে একটি মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং জমি বরাদ্দও দেওয়া হয়েছিল।

মালদ্বীপের পর্যটন শিল্পের নেতাদের ছবি, চারজন পুরুষের গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ পর্যটন শিল্প ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মানিক। ২০০৪ সালের ভয়াবহ সুনামির পর ক্ষতিগ্রস্ত দ্বীপগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

১৯৭১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সরকারি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এ সময়ে তিনি মালদ্বীপ মুদ্রা কর্তৃপক্ষ (MMA), আইল্যান্ড এভিয়েশন সার্ভিসেস এবং মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

পর্যটন শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতির ট্যুরিজম গোল্ডেন অ্যাওয়ার্ড, মিনিভ্যান ২৫ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পান। দীর্ঘদিন তিনি মালদ্বীপ অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রির (MATI) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে মালদ্বীপ বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।

এমইউ মানিক মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তান ও নাতি-নাতনিদের রেখে গেছেন।

Previous Post

যোগ করা সময়ে ব্রুনোর গোল, মৌসুমে প্রথম জয় ম্যানচেস্টার ইউনাইটেডের

Next Post

রুলস-রেগুলেশনস করাই হয় দুর্নীতি জিইয়ে রাখতে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রুলস-রেগুলেশনস করাই হয় দুর্নীতি জিইয়ে রাখতে: আমীর খসরু মাহমুদ চৌধুরী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপে বাংলাদেশ সাফল্য পাবে বলে আশাবাদী তাসকিন আহমেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT