চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যাবো আর ১০০ মেরে দেবো, এটা তো খুব সহজ কাজ না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 21, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছে, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার মনে হয় আমি একা না, বাংলাদেশের টপঅর্ডারের সব ব্যাটসম্যানই এখন চিন্তা করে, টি-টুয়েন্টি ফরম্যাটে যাবো আর ১০০ মেরে দেবো এটা তো খুব সহজ কাজ না। যদিও বিশ্ব ক্রিকেট অন্যভাবে চলছে। আইপিএলের কথা বলব না। কারণ ফ্র্যাঞ্চাইজি লিগে একেবারেই অন্যরকম খেলা হয়। যদি আন্তর্জাতিক ক্রিকেট দেখেন, বিশ্বকাপে শতক হয়। তবে খুব বেশি হলে দুই-একটা ব্যাটসম্যান টি-টুয়েন্টি বিশ্বকাপে এমনটা করে।’

বিসিবি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে। দলের সঙ্গে থাকা কোচ এবং খেলোয়াড়রা জানাচ্ছেন ভাবনা। মঙ্গলবার প্রকাশিত ভিডিওতে কথা বলেছেন লিটন দাস। তার কথা, টি-টুয়েন্টি ক্রিকেটে শতক হাঁকানোটা সহজ নয়। তবে বাংলাদেশ দলের কারোর সেই সম্ভাবনাটা আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনি উড়িয়ে দেননি।

২০১৬ বিশ্বকাপে টাইগারদের খেলতে হয়েছিল বাছাইপর্ব। ওমানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। লাল-সবুজের জার্সিতে টি-টুয়েন্টিতে যেটি ছেলেদের ক্রিকেটে একমাত্র সেঞ্চুরির নজির। মাঝে আট বছর পেরিয়ে গেলেও তিন অঙ্কের ঘরে আর কেউ যেতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে এবারের আসর শুরুর আগে লিটন অবশ্য বললেন, ‘আমাদের সেই সুযোগ আছে। টপঅর্ডারের ব্যাটসম্যানরা খুবই ভালো। চেষ্টা সবার ভেতরেই থাকবে।’

‘২০২২ বিশ্বকাপের পর থেকে আমাদের টি-টুয়েন্টি ফরম্যাটে দল অনেকটা ভারসাম্যপূর্ণ বলে আমার মনে হয়। আমরা অনেকগুলো সিরিজও জিতেছি এবং ভালো টি-টুয়েন্টি ক্রিকেট খেলছি। এমন না যে এমনিতেই জিতে যাচ্ছি। আমরা ভালো দলগুলোর সাথেও জিতেছি, আর ভালো ক্রিকেট খেলেও জিতেছি। আমার কাছে মনে হয় অবশ্যই বিশ্বকাপে আলাদা একটা চাপ থাকবে। কোনো সন্দেহ নেই, এটা সব দলেরই থাকে। আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি, সেটা সম্ভব। ক্রিকেটের ভাষায় যেটা বলে শান্ত আর ঠাণ্ডা থেকে যদি ক্রিকেটটা খেলা যায়, ভয়হীন ক্রিকেট খেলে ফল নিয়ে চিন্তা না করে যদি খেলা যায়, আমাদের ভালো সুযোগ আছে।’

ব্যাট হাতে লিটন দাসের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। তিন ফরম্যাটের ক্রিকেটে কোথাও হাসছে না তার ব্যাট। তার উপলব্ধি, ভালো সময়ে পারফরম্যান্সটা ধরে রাখাটা বেশ গুরুত্বপূর্ণ।

‘আপনি এক ম্যাচ ভালো খেলবেন, মাথার ভেতর অনেককিছু থাকতেই পারে। আমি তো ভালো খেলছি। অমনোযোগী একটা ভাব চলে আসে। আমার মনে হয় ভালো সময়ে যে মানুষটা বেশি পরিশ্রম করে যাচ্ছে অবিরামভাবে, চিন্তাধারা ভালো থাকে, সেটা কাজে দেয়। যদি একটা উদাহরণ দেই, এই মুহূর্তে বলতে পারি তাওহীদ হৃদয়ের কথা। দেখবেন শেষ কিছু ম্যাচ সে খুবই ভালো খেলছে। সে ওই গতিবেগটা নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা একটা বড় দিক।’

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টস
Previous Post

সত্যিই কি কখনো প্রেম ছিলো তাদের?

Next Post

জালভোট দিতে গিয়ে কিশোর-কিশোরী আটক

Next Post
জালভোটের জন্য কিশোর-কিশোরী আটক, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জালভোট দিতে গিয়ে কিশোর-কিশোরী আটক

নায়ক ছবির সামনে দাঁড়িয়ে, পেছনে পোস্টার ও বিজ্ঞাপন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার বাংলাদেশে আসছেন ‘কুরুলুস উসমান’ এর নায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT