চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর পর ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ শিল্পীর অ্যালবাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, ‘কেমন আছো বন্ধু তুমি তোমার ভাঙা সংসারে’সহ একাধিক জনপ্রিয় গানের শিল্পী লুৎফর হাসান দীর্ঘ ১০ বছর পর নতুন একক অ্যালবাম নিয়ে দর্শক-শ্রোতাদের কাছে আসছেন। এই জানিয়েছেন শিল্পী, এটি তার অষ্টম একক অ্যালবাম বলে

নতুন অ্যালবামের প্রতিটি গানের কথা ও সুর করেছেন লুৎফর হাসান নিজেই। গানগুলোর সংগীতায়োজন করছেন আমজাদ হোসেন। তবে অ্যালবামের নাম এখনও চূড়ান্ত হয়নি।

লুৎফর হাসানের সর্বশেষ একক অ্যালবাম ছিল ‘বন্ধু তোমার ছুটি মেলে না’। দীর্ঘ বিরতির পর আসা নতুন অ্যালবামটি নিয়ে বেশ আশাবাদী এই শিল্পী। তিনি জানান, নতুন অ্যালবামের সবগুলো গানই ফোক গানের ওপর নানা ধরনের এক্সপেরিমেন্ট করে তৈরি করা হচ্ছে।

লুৎফর হাসান বলেন, “নতুন সব গানই ফোক গানের ওপর এক্সপেরিমেন্ট করা। গানগুলো সেভাবেই লেখা, সুর ও মিউজিক করা হয়েছে। আমরা এটা দেখাতে চাই যে, আমাদের মৌলিক ফোক বিশ্ববাজারে ফাইট দিতে পারে। সেভাবেই মিউজিক করা হচ্ছে। লেখাও হয়েছে নতুন ভাবনায়।”

নতুন অ্যালবাম তৈরির পেছনে উৎসাহ দিয়েছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ। লুৎফর হাসান বলেন, “অ্যালবামের জন্য ধ্রুব গুহ দাদা আমাকে অফার দিলেন। আমি সেই অফার পেয়ে সম্মানিত হলাম। নিজের অত্যন্ত প্রিয় আটটা গান দিয়ে দিলাম। গত একযুগে লেখা এইসব গান।”

ইতোমধ্যে অ্যালবামের গান তৈরির কাজ শুরু হয়েছে। গানগুলো কীভাবে এবং কখন প্রকাশ করা হবে, সে সিদ্ধান্ত নেবে ধ্রুব মিউজিক স্টেশন।

একসঙ্গে আটটি গান নিয়ে এই সময়ে পূর্ণাঙ্গ একক অ্যালবাম প্রকাশের উদ্যোগকে সাহসী পদক্ষেপ হিসেবেই দেখছেন লুৎফর হাসান। তার কথা, “একসাথে এই সময়ে এতগুলো গান নিয়ে একক অ্যালবাম করা বিরাট সাহসের কাজ। সেটা শিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান সবাই প্রশংসার দাবিদার বলে মনে করি।”

Tags: ধ্রুব মিউজিক স্টেশনলুৎফর হাসান
Previous Post

অপেক্ষার অবসান, ফ্রান্সের ডাগআউটে জিদান

Next Post

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চায় ট্রাম্প প্রশাসন

Next Post

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিতে চায় ট্রাম্প প্রশাসন

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT