চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রশংসার চেয়ে সমালোচনাই আমাকে বেশি অনুপ্রাণিত করে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 12, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় মাঠে জয় উদযাপন করছেন, উঁচু হাত তুলে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেবল জয়ের পর প্রশংসায় ভাসছেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিক। বেশ দাপটে দলকে নিয়ে গেছেন ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে। রোববার রাতে মেটলাইফ স্টেডিয়ামে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে ফাইনাল খেলবে পিএসজি। গত মৌসুমে দারুণ ছন্দে থাকা পিএসজি ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ৪-০ গোলে।

অনন্য অর্জনের পরও বার্সেলোনা ও স্পেনের সাবেক এই কোচ নিজেকে তারকা মানতে নারাজ। বলেছেন, ‘আমি কখনোই তারকা ছিলাম না এখনও নই। কাজকে উপভোগ করি যখন সব কিছু ভালো হয়। কারণ আমাদের কাজ অনেক মানুষকে আনন্দ উপহার দেয়। ’

‘কোচ হিসেবে সবচেয়ে ভালো মৌসুম কাটিয়েছি আমি। রোববারের ম্যাচটিও আমাদের জিততে হবে। পিএসজি কনফারেন্স লিগ জিতেছে। তারাও (চেলসি) বিশ্বকাপের যোগ্য, তাদের  বেশ ভালো ফুটবলার আছে’

প্রতিপক্ষ চেলসির কোচ এনজো মারেস্কার কোচিং এর প্রশংসা করেন এনরিক। বলেছেন , ‘এনজো তার দলকে নিয়ে ভালো কাজ করছেন। আমি তাকে এবং তার ফুটবলের ধরনকে বেশ পছন্দ করি। আগামী ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। আমরা আমাদের শতভাগ দেয়ার চেষ্টা করবো এবং ব্যতিক্রম একটি মৌসুম শেষ করবো।’

৫৫ বর্ষী এই স্প্যানিশ কোচ তার ১৪ বছরের ক্যারিয়ারে দায়িত্বে ছিলেন ৫৩৬টি ম্যাচের। বার্সেলোনা ও পিএসজির হয়ে ২টি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। দুই ক্লাবকেই এনে দেন ২টি করে লিগ শিরোপা।

বার্সেলোনার হয়ে ১৪-১৫ মৌসুমে বিশ্বের সেরা কোচের তকমা পান। একই মৌসুমে বার্সেলোনার হয়ে ক্লাব বিশ্বকাপ জেতেন। ক্লাব বিশ্বকাপে ৮ ম্যাচে ম্যানেজার থাকা অবস্থায় ৭ টিতেই জয় পায় তার ক্লাব।

Tags: ক্লাব বিশ্বকাপচেলসিট্রেবলপিএসজিবার্সেলোনালিড স্পোর্টসলুইস এনরিক
Previous Post

সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা: বিসিবি

Next Post

২০২৫ সালের প্রথমে বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি

Next Post
আমেরিকান ডলার ব্যাংকনোটের ছবি, অর্থনৈতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের প্রথমে বিদেশি বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং প্র্যাকটিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনের আত্মবিশ্বাস তলানিতে, তবে আস্থা রাখছেন সিমন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT