চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থুতু ছিটিয়ে ছয় ম্যাচ নিষিদ্ধ সুয়ারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
সুয়ারেজ মাঠে দাঁড়িয়ে বিতর্কিত আচরণের জন্য ক্ষমা চাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুতু নিক্ষেপ করে তীব্র সমালোচনার মুখে পড়েন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তাতেও অবশ্য রক্ষা পাননি এই তারকা। উরুগুইয়ান ফরোয়ার্ডকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি। এর আগেও বিতর্কিত কর্মকান্ডে লিভারপুল, আয়াক্স ও উরুগুয়েতেও নিষেধাজ্ঞায় পড়েছিল।

থুতু নিক্ষেপের ঘটনায় শুধু সুয়ারেজই নন সার্জিও বুসকেটসকে দুই ম্যাচ, টমাস এভিলেসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় লিগস কাপ আয়োজক কমিটি। এছাড়া মিয়ামির প্রতিপক্ষ সিয়াটল সাউন্ডার্সের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে দেয়া হয় পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা।

উরুগুয়ের তারকা সুয়ারেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এটা ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।’

‘যা হয়েছে তার জন্য আমি ভীষণ অনুতপ্ত। চাইনি ক্ষমা চাওয়ার সুযোগ হাতছাড়া করতে। যারা আমার আচরণে কষ্ট পেয়েছেন, তাদের কাছে ক্ষমাপ্রার্থী।’

মিয়ামি একটি বিবৃতিতে বলেছিল, ‘লিগস কাপ ফাইনালের পর যে ঘটনাগুলো ঘটেছে তা আমাদের খেলাধুলার মূল্যবোধের প্রতিফলন নয়। মাঠের ভেতরে ও বাইরে আমরা সর্বোচ্চ মানের স্পোর্টসম্যানশিপ ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা লিগস কাপ ও এমএলএস কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যেন পরিস্থিতি সঠিকভাবে সমাধান হয়। আমাদের ভক্ত ও সম্প্রদায়ের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ।’

লুমেন ফিল্ডের ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে হারিয়ে লিগস কাপ শিরোপা জিতেছিল সিয়াটল সাউন্ডার্স।

আগেও বিতর্কের জন্য শাস্তি ভোগ করেছেন সুয়ারেজ। ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েলিনিকে কামড় দেওয়ার ঘটনায় চার মাসের জন্য ফুটবল থেকে নির্বাসিত হয়েছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগেও একাধিক কামড়ের ঘটনায় শাস্তি পেয়েছেন। ২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা প্যাট্রিস এভ্রাকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে আট ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। আর ২০১০ বিশ্বকাপে ঘানার বিপক্ষে গোললাইন থেকে ইচ্ছাকৃত হ্যান্ডবল করে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছিলেন উরুগুয়ে ফরোয়ার্ড।

Tags: লিড স্পোর্টসলুইস সুয়ারেজ
Previous Post

‘বিএনপি ক্ষমতায় গেলে প্রথম কার্যদিবস থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে’

Next Post

গোয়ালন্দে নুরা পাগলার মাজারে ভাঙচুর ও সংঘর্ষ

Next Post
গোয়ালন্দে নুরা পাগলার মাজারে ভাঙচুর ও সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গোয়ালন্দে নুরা পাগলার মাজারে ভাঙচুর ও সংঘর্ষ

নাশকতামূলক হামলার সময় চ্যানেল আই ক্যামেরার ক্যাপচার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পাটির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT