চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটের বিপক্ষে হেরে শীর্ষ হারাল লক্ষ্ণৌ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 অপরাহ্ন 22, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের এবারের আসরে দুর্দান্ত খেলছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ৬ ম্যাচে ৪ জয়ে ছিল টেবিলের শীর্ষে। সপ্তম ম্যাচে গুজরাটের অল্প সংগ্রহ পেরোতে পারেনি লোকেশ রাহুলের দল। ৭ রানে হেরে শীর্ষস্থান হারাল সুপার জায়ান্টস।

টস জিতে আগে ব্যাটে নেমে খুব বেশি রান করতে পারেনি গুজরাট টাইটান্স। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বোলারদের কিপটে বোলিংয়ে ১৩৫ রান সংগ্রহ করে ৬ উইকেট হারিয়ে। ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৮ রান সংগ্রহ করে লক্ষ্ণৌ। গুজরাটের বিপক্ষে হারায় ৭ ম্যাচে ৪ জয়ে রানরেটে পিছিয়ে টেবিলের দুইয়ে নামল সুপার জায়ান্টস। এক ম্যাচ কম খেলে সমান জয়ে রানরেটে এগিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। গুজরাটের পয়েন্টও সমান। তবে রানরেটে পিছিয়ে থেকে চারে অবস্থান তাদের।

লক্ষ্ণৌর মাঠে শুরুতেই উইকেট হারায় গুজরাট। ১.২ ওভারে রানের খাতা না খুলে ফেরেন শুভমন গিল। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৮ রান সংগ্রহ করে সফরকারী দল। দলীয় ৭২ রানে ফেরেন ঋদ্ধিমান শাহা। ৩৭ বলে ৪৭ রান করেন তিনি। পরে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। ৫০ বলে ৬৬ রান করেন হার্দিক। শেষঅবধি নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে দিল্লি সংগ্রহ করে ১৩৫ রান।

লক্ষ্ণৌর হয়ে দুটি করে উইকেট নেন স্টয়নিস ও ক্রুনাল পান্ডিয়া।

জবাবে ব্যাটে নেমে দুর্দান্ত শুরু পায় লক্ষ্ণৌ। প্রথম উইকেট জুটিতে আসে ৫৫ রান। ৬.৩ ওভারে ফেরেন ওপেনার কাইল মেয়ার্স। ১৯ বলে ২৪ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটের পতন ১০৬ রানে। ১৪.৩ ওভারে ফেরেন ক্রুনাল। ২৩ বলে ২৩ রান করে যান।

১৬.৫ ওভারে দলীয় ১১০ রানে ফেরেন নিকোলাস পুরান। ৭ বলে ১ রান করেন। ১৯.২ ওভারে ফেরেন একপ্রান্ত আগলে রাখা লোকেশ রাহুল। ৬১ বলে ৬৮ রান করেন লক্ষ্ণৌ অধিনায়ক। পরের তিন বলে আরও তিন উইকেট হারায় স্বাগতিক দল। দুই ব্যাটার হয়েছেন রানআউটের শিকার। শেষঅবধি ৭ উইকেটে ১২৮ রানে শেষ হয় সুপার জায়ান্টসদের ইনিংস।

গুজরাটের হয়ে দুটি করে উইকেট নেন মোহিত শর্মা ও নূর আহমেদ। রাশিদ খান নিয়েছেন একটি উইকেট।

Tags: আইপিএল-২০২৩গুজরাটরাহুললক্ষ্ণৌলিড স্পোর্টসহার্দিক
Previous Post

ভক্তি আন্দোলন ও নারীত্বের তকমা অতিক্রম করার গল্প

Next Post

সারাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

Next Post
বাংলাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন, মুসল্লিরা নামাজের জন্য মাঠে জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

ঢাকায় ট্রেনে ঈদ আনন্দ উদযাপন করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীবাসীর ঈদ আনন্দ উদযাপনে নতুন মাত্রা মেট্রোরেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT