চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সায় ৪০০ মিলিয়ন রিলিজ ক্লজ, কে এই ১৮ বর্ষী আর্জেন্টাইন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 20, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
লুকাস রোমান বার্সেলোনা জার্সি পরে, ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস রোমানের সাথে চুক্তি করেছে বার্সেলোনা। আলবিসেলেস্তেদের দ্বিতীয় বিভাগের ক্লাব ফেরো ক্যারিল ওয়েস্তে থেকে ন্যু ক্যাম্পে আনা হল তাকে। ২০২৬ পর্যন্ত চুক্তি, সঙ্গে স্প্যানিশ জায়ান্টরা রিলিজ ক্লজ ঠিক করে দিয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।

১৮ বর্ষী রোমানের সঙ্গে বুধবার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে বার্সেলোনার। আপাতত রাফায়েল মার্কেজের পরিচালনাধীন বার্সার বি দলে খেলবেন তিনি।

রোমানকে দলে টানতে কাতালানদের কত খরচ হয়েছে তা জানানো হয়নি। আর্জেন্টাইন গণমাধ্যম ওলে জানাচ্ছে অঙ্কটা ১.১ মিলিয়ন ইউরো। তরুণ ফরোয়ার্ডকে ভবিষ্যতে আরও ৩.৫ মিলিয়ন ইউরো দেয়ার শর্তও নাকি আছে চুক্তির ধারায়।

এই অর্থের ৬৫ শতাংশ পাবে ক্লাব ফেরো ক্যারিল ওয়েস্তে। ৩৫ শতাংশ পাবেন রোমান ও তার এজেন্ট। রোমানকে বার্সেলোনা বিক্রি করলে বিক্রয়মূল্যের ১৫ শতাংশও দিতে হবে আর্জেন্টাইন ক্লাবটিকে।

বুয়েন্স আয়ার্সে ২০০৪ সালে জন্ম রোমানের। সাত বছর বয়সে নাম লেখান ফেরো ক্যারিল ওয়েস্তের যুব একাডেমিতে। তাকে ডাকা হয় ‘এল পোচো’ নামে। মেসির মতোই বাঁ-পায়ে খেলেন। আক্রমণে যেকোনো পজিশনে খেলতে পারেন রোমান।

Tags: আর্জেন্টিনাবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

মেসির সামনে গিয়ে থেমে গেলেন অমিতাভ!

Next Post

বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

Next Post
বাগানে কৃষকের লাশ উদ্ধার, শোকপ্রকাশ ও শোকসভা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগান থেকে কৃষকের লাশ উদ্ধার

বাংলাদেশের এসএসসি ব্যাচ ১৯৮৬ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT