চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাভিনকে ‘কোহলি’র নামে দুয়োধ্বনি দেয়া চলছেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 25, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাভিনের ছবি, তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টানা দুর্দান্ত দুটি সেঞ্চুরি করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে আইপিএলের প্লে-অফে খেলার স্বপ্ন দেখিয়েছিলেন। গুজরাট টাইটান্সের কাছে শেষ ম্যাচে হেরে অবশ্য টুর্নামেন্ট শেষ করেছে সেরা চারের আগেই। এলিমিনেটর ম্যাচে কোহলি তাই ছিলেন না। না থাকলেও তার নাম পেসার নাভিন-উল-হককে দুয়োধ্বনি দিতে ব্যবহৃত হয়েছে। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচের ঘটনা সেটি।

ঘটনাটি আফগানিস্তান পেসারের উপর প্রভাব ফেলছে না, বরং ভালো খেলতে উৎসাহিত করছে বলেছেন নাভিন- ‘আমি এটা উপভোগ করছি। আমি পছন্দ করছি যে মাঠে সবাই তার নাম, বা অন্যকোনো খেলোয়াড়ের নাম উচ্চারণ করছে। এটা আমাকে ভালো খেলার জন্য উৎসাহিত করছে।’

‘আমি বাইরের আওয়াজে মনোযোগ দেই না। শুধু ক্রিকেটে মনোযোগ দেই। দর্শকরা দুয়োধ্বনি বা অন্যকিছু বললেও আমাকে প্রভাবিত করে না। একজন খেলোয়াড় হিসেবে সামনে এগিয়ে যেতে হবে। দলের জন্য একদিন ভালো না করলে এই দর্শকই আপনার সাথে এমন করবে। অন্য একদিন দলের জন্য যখন একটি বিশেষ কিছু করবেন, দর্শকরাই আপনার নাম উচ্চারণ করবে।’

ঘটনার রেশ গত ১মে ম্যাচের থেকে এসেছে। সেদিন লক্ষ্ণৌর আফগান পেসার নাভিনের সঙ্গে তর্কে জড়ান কোহলি। সেই ঘটনার জেরে ম্যাচ শেষে হাত মেলানোর সময় লক্ষ্ণৌ কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলি-নাভিনের। একসময় পরস্পরের দিকে তেড়ে আসতে দেখা যায়। এরপর থেকে যেখানেই লক্ষ্ণৌর ম্যাচ, সেখানেই নাভিনকে ‘কোহলি-কোহলি’ দুয়োধ্বনি দেয়া শুরু করেছে দর্শক।

Tags: আইপিএল-২০২৩এলিমিনেটরকোহলিগুজরাট টাইটান্সনাভিনলক্ষ্ণৌ সুপার জায়ান্টসলিড স্পোর্টস
Previous Post

কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী

Next Post

যুক্তরাষ্ট্র শাস্তি দেয়ার কে: পরিকল্পনা মন্ত্রী

Next Post
বয়সী ব্যক্তি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র শাস্তি দেয়ার কে: পরিকল্পনা মন্ত্রী

নারী ক্রিকেটার পুরস্কার গ্রহণের সময় ছবি, বাংলাদেশি নারী ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতির বিধ্বংসী সেঞ্চুরি, পিংকির ৮ রানের আক্ষেপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT