চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কান লিগের ড্রাফটে সাকিব’সহ বাংলাদেশের তিনজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 26, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কান লিগে বাংলাদেশের তিন ক্রিকেটার খেলছেন, সাকিবসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের পর্দা উঠবে ৩০ জুলাই। এবছর টুর্নামেন্টের সব ম্যাচ কলম্বো এবং ক্যান্ডির মাঠে হবে। ২০ আগস্ট ফাইনাল। পাঁচ দলের অংশগ্রহণে আসর। প্রতিটি দল ছয়জন করে বিদেশি খেলোয়াড় নিতে পারবে।

সবকিছু ঠিক থাকলে ৪ জুন হবে প্লেয়ার ড্রাফট। ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকাও প্রকাশ করা হয়েছে। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম আছে ড্রাফটে।

সাকিব ছাড়াও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেনের নাম আছে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং নামিবিয়ার ক্রিকেটাররা ড্রাফটে জায়গা পেয়েছেন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বলছে, এবছর ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভো এবং কাইরেন পোলার্ডের পাশাপাশি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানসহ বড় অনেক নামই আসরে থাকতে পারে।

ড্রাফটে তারকা খেলোয়াড়দের মধ্যে নাম আছে ম্যাথু ওয়েড, শন মার্শ, ডি’আর্চি শর্ট, উসমান খাজা, লুনগি এনগিদি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, নাসিম শাহ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েলের।

টাইগার ক্রিকেটাররা শুধুমাত্র টুর্নামেন্টের প্রথম পর্বে খেলার জন্য উন্মুক্ত থাকবেন। কারণ জুনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে এবং টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

Tags: আফিফএলপিএলড্রাফটলিটনলিড স্পোর্টসসাকিব
Previous Post

শিশু ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

Next Post

বিচার প্রার্থীরা বিচার না পেলে আদালতের প্রতি বিশ্বাস হারাবে: প্রধান বিচারপতি

Next Post
প্রধান বিচারপতি আদালত ভবনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য আইনজীবীরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার প্রার্থীরা বিচার না পেলে আদালতের প্রতি বিশ্বাস হারাবে: প্রধান বিচারপতি

বাংলাদেশ ও জাপানের নেতাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে বাংলাদেশ-জাপান সম্পর্ক: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT