চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে কমেছে ৩৯ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 02, জুলাই 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাজারে বিভিন্ন আকারের গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে ৩ টাকা ৩০ পয়সা কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৩৬৪ টাকা, যা গত মাসে ছিল ১,৪০৩ টাকা। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৩৯ টাকা।

বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম নির্ধারণ করে। তবে বাজারে এই নির্ধারিত দাম বাস্তবে কার্যকর না হওয়ার অভিযোগ রয়েছে। সাধারণত গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির এলপিজি সিলিন্ডার।

বিইআরসির ঘোষিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৬৪ পয়সা, যা গত মাসে ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। সেই অনুযায়ী অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও কমবে।

এছাড়া, সরকারি প্রতিষ্ঠানের সরবরাহকৃত ১২.৫ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের (গাড়িতে ব্যবহৃত এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা, যা গত মাসে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

Tags: এলপিজিগ্যাসবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিইআরসিরান্নার গ্যাস
Previous Post

মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপে এক পা বাংলাদেশের

Next Post

গাজীপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২, জাল টাকাসহ বিদেশি পিস্তল উদ্ধার

Next Post
ছবি: চ্যানেল আই

গাজীপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২, জাল টাকাসহ বিদেশি পিস্তল উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে উচ্চতা ও জোড়া হ্যান্ডশেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসালাঙ্কার সেঞ্চুরির পরও বাংলাদেশকে বড় লক্ষ্য দিতে পারেনি শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT