চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় অভিনেত্রীর ঘর থেকে প্রেমিকের মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 04, অক্টোবর 2024
in বিনোদন
A A
আত্মহত্যার জন্য ফাঁস লাগানোর প্রস্তুতি নিচ্ছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ছোটপর্দার এক অভিনেত্রীর ঘর থেকে উদ্ধার হলো ২৫ বছর বয়সী যুবকের মরদেহ। ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রেমিকার বাড়িতে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন সেই যুবক।

প্রেমিক যুবকের পরিবারের অভিযোগ, তাকে বিয়ের জন্য প্রচণ্ড চাপ দেয়া এবং নানা ধরনের হয়রানি করায় এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তাদের ছেলে।

ভারতের ব্যাঙ্গালুরুর ব্যানাঘাটা রোডের সিকে পালিয়ার কাছে মান্ডি লেআউটে অভিনেত্রী দর বাসভবনে। নিহত যুবকের নাম মদন। তিনি পিল্লাগনহল্লির বাসিন্দা। আর অভিনেত্রীর নাম বীনা, যিনি বর্ধিনী ইয়াল্লারেমাত নামে পরিচিত।

বীনা একজন টিভি সিরিয়ালের অভিনেত্রী। আর তার প্রেমিক মদন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে কাজ করতেন। প্রেমিকের স্বেচ্ছায় মৃত্যুর ঘটনায় হুলিমাভু পুলিশ অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় ১০৮ ধারা (আত্মহত্যায় প্ররোচনা) এবং তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা নথিভুক্ত করেছে। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে অভিনেত্রী বীনাকে।

পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মঙ্গলবার রাত ৯টায় অভিনেত্রী বীনা ১১২ নম্বরে ফোন করে পুলিশকে জানায়, মদন চতুর্থ তলায় তাদের বাসার বাথরুমে ফাঁস দিয়ে মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্লোরে মরদেহ দেখতে পায়। তখন অভিনেত্রী জানান, এখনো বেঁচে আছেন তার প্রেমিক মদন। এ কারণে গলার ফাঁস কেটে তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেছেন তারা।

জানা গেছে, এক বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন মদন ও বীনা। একটি সিরিয়ালের কাজে সেট সাজাতে গিয়েছিলেন মদন। সেখানেই দু’জনের দেখা ও পরিচয় হয়। –টাইমস অব ইন্ডিয়া

Tags: অভিনেত্রীভারতীয় অভিনেত্রীসিনেমা
Previous Post

কঙ্গোতে নৌকাডুবিতে ৭৮ জনের মৃত্যু

Next Post

মালদ্বীপ ও কাতার থেকে সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনবে সরকার

Next Post
বাংলাদেশের সরকার বৈদেশিক অপরাধীদের ফিরিয়ে আনছে, মালদ্বীপ ও কাতার থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপ ও কাতার থেকে সাজাপ্রাপ্তদের ফিরিয়ে আনবে সরকার

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT