চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লরেন জেমসের রেকর্ড গড়া ম্যাচে বড় জয় ইংল্যান্ডের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 অপরাহ্ন 01, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ফুটবল দলের খেলোয়াড়রা গোলের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে চীনকে বিধ্বস্ত করেছে ইংল্যান্ড। ৬-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে রেকর্ড গড়েছেন ইংলিশ ফরোয়ার্ড লরেন জেমস। দুই গোল ও তিন অ্যাসিস্টে সরাসরি ৫ গোলে অবদান রেখেছেন তিনি। ছেলে ও মেয়েদের বিশ্বকাপ মিলিয়ে ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে এমন অর্জন করেছেন তিনি। দিনের আরেকটি ম্যাচে ভিয়েতনামকে ৭-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।

অ্যাডিলেডে চীনের জালে জোড়া গোল করেছেন লরেন জেমস। বাকী চারটি গোল করেছেন অ্যালেসিয়া রুসো, লরেন হেম্প, ক্লো কেলি ও র‌্যাচেল ডেলি। চীনের হয়ে একমাত্র গোলটি করেছেন ওয়াং শুয়াং। ‘ডি’ গ্রুপ থেকে ৩ ম্যাচের সব কটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠল ইংল্যান্ড। মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ নাইজেরিয়া।

দিনের অন্য ম্যাচে ডানেডিনে ভিয়েতনামের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে জোড়া গোল করেছেন এসমে ব্রুটস ও জিল রুর্ড। বাকী তিনটি গোল করেছেন কাটজা স্নোইজস, লিকে মার্টেনস ও ড্যানিয়েল ফন ডি ডঙ্ক। জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। রোববার শেষ ষোলোয় ‘জি’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে ডাচ বাহিনী।

অ্যাডিলেডে ম্যাচের শুরু থেকেই আক্রমণে মেতে উঠে ইংল্যান্ড। চতুর্থ মিনিটে লরেন জেমসের পাস থেকে ইংলিশদের এগিয়ে নেন অ্যালেসিয়া রুসো। ২৬ মিনিটে ব্যবধান বাড়ান লরেন হেম্প। ইংলিশদের দ্বিতীয় গোলটিও আসে জেমসের পাস থেকে। ৪১ মিনিটে ইংল্যান্ডের হয়ে তৃতীয় গোলটি করেন জেমস। ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় তারা।

বিরতির পর একটি গোল শোধ করে চীন। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে চাইনিজদের একমাত্র গোলটি এনে দেন ওয়াং শুয়াং। ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন লরেন। ৭৭ মিনিটে জেমসের বাড়ানো বল থেকে ইংলিশদের পঞ্চম গোলটি এনে দেন ক্লো কেলি। ৮৪ মিনিটে ষষ্ঠ গোলটি করেন র‌্যাচেন ডেলি।

অন্যদিকে, ডানেডিনে ভিয়েতনামকে পাত্তাই দেয়নি নেদারল্যান্ডস। প্রথমার্ধেই ৫টি গোল আদায় করে নেয় তারা। ৮ মিনিটে প্রথম গোলটি এনে দেন লিকে মার্টেনস। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন কাটজা স্নোইজস। ৭ মিনিট পর নিজের প্রথম গোলটি আদায় করেন এসমে ব্রুটস। ২৩ মিনিটে ডাচদের চতুর্থ গোলটি এনে দেন জিল রুর্ড। ৪৫ মিনিটে পঞ্চম গোলটি করেন ফন ডি ডঙ্ক। ৫-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিয়েতনাম। গোল শোধ না করতে পারলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করেছে দুটি। ৫৭ মিনিটে এসমে ব্রুটস তার দ্বিতীয় গোলটি করেন। ৮৩ মিনিটে ব্রুটসকে অনুসরণ করেন রুর্ড। নিজের জোড়া গোল আদায় করে ভিয়েতনামকে চলতি আসরের সবচেয়ে বড় পরাজয়টি দেখান। এর আগে জার্মানির বিপক্ষে ৬-০ গোলে হেরেছে মরক্কো।

Tags: ইংল্যান্ডচীননেদারল্যান্ডসভিয়েতনামমেয়েদের বিশ্বকাপ-২০২৩লিড স্পোর্টস
Previous Post

‘২০২৫ সালের মধ্যেই ৭৫ শতাংশ ক্যাশলেস সোসাইটি গড়ে তোলা সম্ভব’

Next Post

১২৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

Next Post
বয়সী ব্যক্তি ফুলের বাগানে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১২৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের আলোচনা সভায় বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিএনপি যে অত্যাচার করেছে তার এক ভাগ প্রতিশোধ নিলে তাদেরকে খুঁজে পাওয়া যেত না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT