চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডস টেস্টে খেলা ইংল্যান্ডের রবিন দাসের সাথে যে সম্পর্ক বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 03, জুন 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটার রবিন দাসের ছবি, লর্ডস টেস্টের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্ট সিরিজের প্রথম দুম্যাচের জন্য ১৩ জনের দল দিয়েছিল ইংল্যান্ড। বৃহস্পতিবার লর্ডসে শুরু প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া হ্যারি ব্রুক এবং ক্রেগ ওভারটন অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। একসময় স্টুয়ার্ট ব্রডও মাঠের বাইরে গিয়েছিলেন।

অভিষেক টেস্টে কিউই ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়ে ৪ উইকেট তোলা ডানহাতি পেসার ম্যাটি পটসও চোটে পড়ায় সেসময় স্বাগতিকদের ফিল্ডার সঙ্কট দেখা দেয়। তার জায়গাতেই ফিল্ডিং করতে নামেন কাউন্টি ক্লাব এসেক্সের ক্রিকেটার রবিন দাস। যাকে ঘিরেই এখন আলোচনা।

২০ বর্ষী রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে হলেও বাংলাদেশের সঙ্গে তার একটি সংযোগ আছে। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় তার আদি বাড়ি। তার বাবা মৃদুল দাস সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।

রবিন মূলত ডানহাতি ব্যাটার। ২০১৮ সালে এসেক্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ঠিক ২০০ রানে অপরাজিত থাকেন। সেই ম্যাচে সেঞ্চুরির পর ডাবল ছুঁতে মাত্র ৮ ওভার সময় নেন। ইনিংসের শেষ ওভারে নিয়েছিলেন ২৪ রান। শেষ বলে ছক্কা মেরে করেন ডাবল সেঞ্চুরি।

ম্যাচে এদিন ৯.২ ওভার বোলিং করে ৪ মেডেনসহ ১৩ রানে ৪ উইকেট নেন পটস। ইনজুরিতে পড়ায় তিনি মাঠ ছাড়ায় নিউজিল্যান্ড ইনিংসের ৩৮তম ওভারের বাকি চার বল করেন অধিনায়ক বেন স্টোকস। সেই ওভার শেষ হতেই ব্রড মাঠে নামেন এবং রবিন সাজঘরে ফিরে যান।

কেবল ওই চার বলের জন্য ফিল্ডিংয়ে নামলেও বাংলাদেশি বংশোদ্ভূত রবিন আলোচনায় চলে এসেছেন। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি জন্ম নেয়া এ ক্রিকেটার এসেক্স একাডেমির মাধ্যমে উঠে এসেছেন। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও ট্রেনিং করেছেন। ২০১৯ সালে রবিন এসেক্স একাডেমির বর্ষসেরা ক্রিকেটার হন।বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে আলোচনা করছে ইংল্যান্ডের ক্রিকেটার রবিন দাস. Channel i News - চ্যানেল আই নিউজ

এসেক্স একাডেমির ডিরেক্টর ব্যারি হায়াম ২০২০ সালে রবিনের প্রশংসা করে বলেছিলেন, ‘সে লাল এবং সাদা উভয় বলের ক্রিকেটেই দুর্দান্ত ফর্ম দেখিয়েছে। যদিও সম্ভবত সাদা বলের ক্রিকেটের দিকেই কিছুটা ঝুঁকেছিল। সে ভীষণ শক্তিশালী, নিখুঁতভাবে বল পেটাতে পারে এবং খেলার বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করতে পারে।’

এসেক্সের দ্বিতীয় একাদশের হয়েও খেলেছেন রবিন। তার বড় ভাই জোনাথন জয় দাস এসেক্সের দ্বিতীয় একাদশের একজন উইকেটরক্ষক।

লর্ডস টেস্টে রবিনের সঙ্গে বদলি ফিল্ডার হিসেবে নেমেছিলেন এসেক্সের আরেক খেলোয়াড় নিখিল গোরান্টলা। এসেক্স তাদের টুইটারে রবিন ও নিখিলকে দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা জানিয়েছে।

এসেক্স ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাওয়ার আলী বলেছেন, ‘ব্রিটিশ-বাংলাদেশি ক্রিকেটারদের ইংল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ে খেলতে দেখে ভালো লাগছে। আশা করি, ভবিষ্যতে রবিন ইংল্যান্ডের জার্সিতেও খেলবে।’

Tags: ইংল্যান্ডনিউজিল্যান্ডবাংলাদেশিলর্ডস টেস্টলিড স্পোর্টস
Previous Post

সিপিআর দিলে রক্ষা পেত কেকে’র প্রাণ!

Next Post

টানা ১৬ মৌসুম সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রোনালদোর

Next Post
রোনালদো ফুটবল মাঠে হাসিমুখে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১৬ মৌসুম সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রোনালদোর

নেইমার ব্রাজিল দলের খেলোয়াড়, ফুটবল ম্যাচে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার উদযাপনে ব্রাজিলকে অপমান, নেইমারের ট্রল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT