চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদুল আজহায় ‘জংলি’ হয়ে আসছেন সিয়াম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 30, মার্চ 2024
in বিনোদন
A A
সিয়াম চরিত্রে অভিনেতা, পটভূমিতে আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকদিন পর জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন সিয়াম আহমেদ। শুক্রবার সন্ধ্যায় জানানো হয়, নতুন সিনেমার নাম ‘জংলি’। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে।

নাম ঘোষণার পর সিয়ামের জংলি’র একটি লুক পোস্টারও প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে তার পরনে লুঙ্গি, ঠোঁটে সিগারেট, বাঁ হাতে দিয়াশলাই কাঠি জ্বলছে, পেছনে আগুনের লেলিহান শিখা!

পুড়ছে দোকান, পায়ের নিচে তুমুল আক্রোশের শিকার হওয়া কারো দেহ, চোখেমুখে প্রতিশোধের স্পৃহা। ডান হাতে রক্তাক্ত মঙ্গুজ ব্যাট। হাতের ওপর বসে থাকা একটি কাক, কাকের লাল চোখ জন্ম দিচ্ছে কৌতুহলের। যেন আক্রোশ? জীবনের কোন বঞ্চনা তাকে এমন বিভীষিকায় পরিণত করেছে?

জানানো হয়, রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর জংলি’র নাম ভূমিকায় অভিনয় করবেন সিয়াম। পরিচালনা করছেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম।

এমন লুকে আগে কখনো দেখা যায়নি সিয়ামকে। তাই অনেকেই বিস্মিত হয়ে বলছেন, এ আবার কোন সিয়াম?

নির্মাতা রাহিম বলেন, ‘শান’ এর পর অনেক কাজের প্রস্তাব এলেও আমি করিনি। শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছি, যার কারণে এতটা সময় লেগেছে। পরিপূর্ণ বিনোদিত হবার সব এলিমেন্টস এই সিনেমায় আছে। এখন শুধু এতটুকু বলবো, দুর্দান্ত কিছু পাবে দর্শক।

সিয়াম অভিনীত ঈদুল আজহা সিনেমার পোস্টার, অগ্নিকাণ্ডের দৃশ্যের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ লোকটি প্রকাশের পর থেকেই চমকে গেছেন সিনেমা প্রেমীরা। কিন্তু সিয়ামের এই লুকটিকে পুষ্পা ছবির আল্লু অর্জুন কিংবা দাসারা ছবির নানীর লুকের সাথে অনেকে মিলিয়ে দেখছেন! তবে জংলি সংশ্লিষ্টরা বলছেন, সম্পূর্ণ নতুন সিনেমা দর্শকদের উপহার দিতে প্রস্তুতি নিয়েছেন দীর্ঘদিন যাবৎ।

নতুন সিনেমা প্রসঙ্গে সিয়াম বলেন, ভালো কাজের জন্য সময় নেয়া প্রয়োজন। অপেক্ষায় ছিলাম ভালো কিছুর আশায়। আশা করছি ‘জংলি’ দিয়ে সেটা পূরণ হবে। দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে সেই ধরনের একটি কাজ হাতে নিলাম।
অনেক দিন দূরে থাকাটাও কিন্তু ভক্ত-দর্শকের জন্যই, দেরিতে হলেও তাদের বড় কিছু উপহার দেওয়া।

১৫ এপ্রিল থেকে ‘জংলি’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। এতে সিয়ামের বিপরীতে কে অভিনয় করবেন সেটি এখনো জানা যায়নি। সিনেমাটি মুক্তি টার্গেট করা হয়েছে ঈদুল আজহায়।

Tags: অভিনয়এম এ রাহিমপুষ্পাপুস্পালিড বিনোদনশানসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
Previous Post

টেস্টে হাসান মাহমুদের প্রথম শিকার করুনারত্নে

Next Post

কানাডায় প্রবাসী বাঙালিদের ইফতার আয়োজন

Next Post
বাংলাদেশি প্রবাসীরা ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় প্রবাসী বাঙালিদের ইফতার আয়োজন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভুটানে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT