চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাবনা-ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক, ধর্মঘট প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 28, জুন 2025
in - টপ লিড নিউজ, জনপদ, পাবনা
A A
পাবনা-ঢাকা রুটের দূরপাল্লার বাসগুলো রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটর মালিক ও শ্রমিকদের স্বেচ্ছাচারিতা এবং শ্রমিকদের মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

শনিবার ২৮ জুন দুপুরে পাবনা মোটর মালিক গ্রুপের অফিস সচিব আমিনুল ইসলাম বাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা ও সিরাজগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ায় এই ধর্মঘট প্রত্যাহার করা হয়।

তিনি বলেন, গতকাল রাত ১০টার পর আমরা আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেই। আজ সকাল থেকেই পাবনা-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা আশা করি আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে।

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন যাত্রীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়েছে। বাস না থাকায় অনেকেই বাড়তি ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে ঢাকায় গেছেন। কেউ কেউ আবার বাস না পেয়ে কাউন্টার থেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন।

পাবনা মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল ইসলাম বাদশা বলেন, আজ সকাল ৬টা থেকে দূরপাল্লার বাস আগের মতোই ঢাকায় যাচ্ছে। পাবনার ডিসি স্যার ও সিরাজগঞ্জের ডিসি স্যার দায়িত্ব নেওয়ায় আমরা বৈঠক করে ধর্মঘট প্রত্যাহার করেছি।

Tags: ধর্মঘট প্রত্যাহার
Previous Post

রায়-আদেশের কপি যথাসময়ে অধস্তন আদালতে প্রেরণের নির্দেশনা

Next Post

তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের রাষ্ট্রীয় দাফন

Next Post
ইরানি নারীর চোখে শোক ও শ্রদ্ধা, ছবি হাতে নিহত কর্মকর্তাদের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের রাষ্ট্রীয় দাফন

আঙুরের ঝুড়ি, আঙুর চাষে যুবকের সফলতা, ময়মনসিংহে. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে আঙুর চাষে যুবকের সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT